আদম (আ.) ভুল করার পর সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমতা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। সেই ঘটনার বর্ণনার প্রেক্ষাপটে মহান আল্লাহ বলেছেন-فَتَلَقَّى آدَمُ مِنْ رَبِّهِ كَلِمَةٍ
হযরত আদম (আ.) জান্নাতে থাকাবস্থায় শয়তানের প্ররোচনায় একটি ভুল করে বসেন। তিনি নিষিদ্ধ (গন্ধম) বৃক্ষের ফল খেয়ে ফেলেন । কিন্তু সাথে সাথেই নিজের ভুল বুঝতে পেরে চরমভাবে বিচলিত হয়ে পড়েন। মহান আল্লাহ অন্তর্যামী এবং অত্যন্ত দয়ালু ও করুণাময় আদম (আ.)-এর এ করুণ অবস্থা দেখে আল্লাহ তায়ালা নিজেই ক্ষমা প্রার্থনারীতি সম্বলিত কয়েকটি রচন তাকে শিখিয়ে দিলেন। তারই বর্ণনা আলোচ্য আয়াতে দেওয়া হয়েছে।
যেসব বাক্য আদম (আ)-কে তাওবার উদ্দেশ্যে বলে দেওয়া হয়েছিল তা কী ছিল সে সম্পর্কে মুফাসসির সাহাবাগণের কয়েক ধরনের বর্ণনা রয়েছে। ইবনে আব্বাস (রা.) বলেন, মহান আল্লাহ আদম (আ.) কে তওবার উদ্দেশ্যে এ আয়াতটি শিখিয়ে দেন—
رَبُّنَا عَلَيْنَا الفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَارْحَمْنَا لَتَكُونَنَّ مِنَ الْخَسِرِينَ
অর্থ : “আমাদের প্রভু! আমরা নিজেদের ওপর জুলুম করেছি। এখন আপনি যদি আমাদের ক্ষমা না করেন, আর আমাদের প্রতি রহম না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্গত হবো।” (আল- আ'রাফ : ২৩)
আল্লাহ তায়ালার পক্ষে থেকে যখন তাকে তাওবার এ বাক্যগুলো শিখিয়ে দেওয়া হলো, তখন আদম (আ.) যথোচিত ও গুরুত্বের সাথে তা গ্রহণ করলেন ।