তারা বধির, বোবা ও অন্ধ' – ব্যাখ্যা লেখ ।
উত্তর: প্রশ্নোক্ত বাক্যে মুনাফিকদেরকে বধির, বোবা ও অন্ধ বলে বর্ণনা করা হয়েছে। মুনাফিকরা ইসলামের দুর্দিনে নীরবতা অবলম্বন করে, আর সুদিনে নিজেদের স্বার্থ হাসিলে তৎপর হয়। তারা তাদের হীন চরিত্রের কারণে বধির, বোবা ও অন্ধের ন্যায় সত্য শোনার, সত্য বলার, সত্য দেখার এবং সত্যের দিকে আসার শক্তি হারিয়ে ফেলেছে। তারা অবিশ্বাস ও সন্দেহের আবর্তে সদা ঘুরপাক খায়। মুনাফিকরা সত্যের পথে ইসলামের পথে প্রত্যাবর্তন করবে না। তারা সবসময় ঐশী আলোয় আলোকিত ইসলামের পথ থেকে দূরে সরে গিয়ে অন্ধকারেই নিমগ্ন থাকতে চায়। তাই তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন- صمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَرْجِعُوْنَ অর্থ : “তারা বধির, বোবা ও অন্ধ। সুতরাং তারা কিছুতেই ফিরে আসবে না।” (সূরা বাকারা : ১৮) আর এদের জন্য রয়েছে জাহান্নামের নিম্নতম স্থান।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
তারা বধির, বোবা ও অন্ধ' – ব্যাখ্যা লেখ ।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর