শেয়ারFacebookWhatsApp

'লা-রইবা ফীহ্' আয়াতাংশে কী বোঝানো হয়েছে?

উত্তর: 'লা-রইবা ফীহ্' আয়াতাংশে বুঝানো হয়েছে যে, পবিত্র কুরআন যাবতীয় সন্দেহ থেকে মুক্ত। সূরা বাকারার দ্বিতীয় আয়াতে বলা হয়েছে—ذلِكَ الْكِتَبُ لَا رَيْبَ فِيهِ অর্থ : “এটি (কুরআন) এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই।” অর্থাৎ কুরআন যাবতীয় সন্দেহ, সংশয়, ভুল-ত্রুটি থেকে সম্পূর্ণ মুক্ত ও পবিত্র ।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

'লা-রইবা ফীহ্' আয়াতাংশে কী বোঝানো হয়েছে?

উদ্দীপক

সাকিব সাহেব আধুনিক শিক্ষায় শিক্ষিত একজন চাকরিজীবী। বন্ধু গোফরানের সাথে আলাপচারিতায় বললেন, এ পৃথিবীতে আমাদের আগমন, চলে যাওয়া সবই দুর্ঘটনার মতো। কার খবর কে রাখে? শুনে তার বন্ধু গোফরান বলে তুমি কি জান না আল্লাহ কুরআনে বলেছেন, তিনিই সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন। এরপর তিনি মনোনিবেশ করেছেন আকাশসমূহের দিকে। আর সেগুলো বিন্যস্ত করেছেন সাতটি আকাশে। সে অবাক হলো। গোফরান আরও বললেন, কুরআন না শিখে তুমি জ্ঞান- বিজ্ঞানের বিশাল ভান্ডার থেকে বঞ্চিত হয়েছো।

Dhaka · 2022

উত্তর

'মুত্তাকিন' অর্থ আল্লাহ ভীরু বা খোদাভীরু ।

উত্তর

'লা-রইবা ফীহ্' আয়াতাংশে বুঝানো হয়েছে যে, পবিত্র কুরআন যাবতীয় সন্দেহ থেকে মুক্ত। সূরা বাকারার দ্বিতীয় আয়াতে বলা হয়েছে—ذلِكَ الْكِتَبُ لَا رَيْبَ فِيهِ অর্থ : “এটি (কুরআন) এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই।” অর্থাৎ কুরআন যাবতীয় সন্দেহ, সংশয়, ভুল-ত্রুটি থেকে সম্পূর্ণ মুক্ত ও পবিত্র ।

উত্তর

সাকিব সাহেবের চিন্তাধারা পবিত্র কুরআনের দৃষ্টিতে স্পষ্ট কুফরি। কুফর শব্দটি আরবি। এর অর্থ অস্বীকার করা, গোপন করা, ঢেকে ফেলা ইত্যাদি। ইসলামের পরিভাষায়, পবিত্র কুরআন ও হাদিসের কোনো আয়াত বা বিধান অস্বীকার বা অবিশ্বাস করাকে কুফর বলে । আর যে কুফরি করে তাকে বলে কাফির। উদ্দীপকে সাকিব সাহেবের চিন্তাধারা পবিত্র কুরআনের সাথে সাংঘর্ষিক। কেননা মানুষের এই পৃথিবীতে আসা এবং চলে যাওয়া নিছক কোনো দুর্ঘটনা নয় । পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন— إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةٌ অর্থ : “নিশ্চয়ই আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করব।” (সূরা T বাকারা : ৩০) অর্থাৎ মহান আল্লাহ বিশেষ উদ্দেশ্য ও পরিকল্পনা নিয়ে মানুষকে এই পৃথিবীতে তাঁর খলিফা বা প্রতিনিধি করে পাঠিয়েছেন। মানুষ, এ পৃথিবীতে আল্লাহর পক্ষে থেকে তার দেওয়া বিধান মতো ! কর্মকাণ্ড পরিচালনা করবে। মহান আল্লাহ সূরা বাকারায় আরও বলেছেন— “অতঃপর তোমরা তাঁর নিকটই ফিরে যাবে।” অর্থাৎ মানুষ, পর্যায়ক্রমে সকলেই আল্লাহর কাছে ফিরে যাবে। কিন্তু সাকিব সাহেব কুরআনের এ আয়াতগুলোকে অস্বীকার করেছেন। তাই বলা যায়, সাকিব সাহেবের চিন্তাধারা স্পষ্ট কুফরির শামিল। তার উচিৎ এসব চিন্তাধারা থেকে ফিরে আসা।

উত্তর

পবিত্র কুরআনে মানবজীবনের জন্য প্রয়োজনীয় সবকিছুর পূর্ণাঙ্গ দিকনির্দেশনা থাকায় সাকিব সাহেবের প্রতি গোফরান সাহেবের উক্তিটিকে যথার্থ বলা যায় । পবিত্র কুরআন মহান আল্লাহর বাণী। এটি আল্লাহ প্রদত্ত সর্বশেষ আসমানি কিতাব, সার্বজনীন জীবন বিধান। এটি বিভিন্ন দিক বিবেচনায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। উদ্দীপকে জনাব সাকিবের প্রতি জনাব গোফরান কুরআন নিয়ে যে মন্তব্য করেছেন তা সমর্থনযোগ্য। বিশ্বমানবতার সর্বদিক জ্ঞান- বিজ্ঞানের উৎস হিসেবে আল-কুরআনের মাহাত্ম্য অনস্বীকার্য। সৃষ্টি রহস্য, স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক, সৃষ্টিকূলের প্রয়োজনে ভূতত্ত্ব, রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান ইত্যাদি সকল জ্ঞানবিজ্ঞানের সমৃদ্ধ সমাহার হচ্ছে আল-কুরআন । এ মর্মে পবিত্র কুরআনে আল্লাহ বলেন- وَلَقَدْ صَرَفْنَا لِلنَّاسِ فِي هَذَا الْقُرْآنِ مِنْ كُلِّ مَثَلٍ. অর্থ : “নিশ্চয়ই আমি এ মহাগ্রন্থ আল-কুরআনে মানবজাতির কল্যাণের জন্য প্রতিটি বিষয়ই বিশদভাবে বর্ণনা করে দিয়েছি।” (সূরা বনি ইসরাইল : ৮৯) মহাগ্রন্থ আল-কুরআন বিশ্বমানব মণ্ডলীর যাবতীয় যুগজিজ্ঞাসার সমাধানের অফুরন্ত ভাণ্ডার । আল্লাহ বলেছেন— وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاء অর্থ : “কুরআন অবতীর্ণ করেছি, যাতে মুমিনদের জন্য রয়েছে সকল সমস্যার সমাধান।” (সূরা বনি ইসরাইল : ৮২) পরিশেষে বলা যায়, পৃথিবীর সকল বিষয় সম্পর্কে সম্যক ইঙ্গিত যা দিকনির্দেশনা রয়েছে আল-কুরআনে। ফলে কুরআন গ্রন্থে পৃথিবীর সকল জ্ঞান বিজ্ঞানের উৎস। তাই কুরআন সম্পর্কে সাকিব সাহেবের প্রতি গোফরান সাহেবের বক্তব্যটি সম্পূর্ণ সঠিক ও যথার্থ হয়েছে।
HSCIslamic Studies 2nd PaperDhaka 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।