শেয়ারFacebookWhatsApp

আন-নুর শব্দের অর্থ কী?

উত্তর: আন-নুর শব্দের অর্থ জ্যোতি।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

আন-নুর শব্দের অর্থ কী?

উদ্দীপক

জনাব নিজাম ও ফিরোজ মামাত-ফুফাত ভাই। ফিরোজ আল-কুরআনের বিধান মোতাবেক জীবন পরিচালনা করে না। পার্থিব জীবনের সুখ-শান্তি ও সফলতাই তার জীবনের মূল লক্ষ্য। দু'জনের সাক্ষাতে একপর্যায়ে ফিরোজ জীবনের হতাশার কথা ব্যক্ত করে। পক্ষান্তরে নিজাম আল-কুরআনের বিধান মোতাবেক সৎ জীবনযাপন করে। দু'জনের আলাপচারিতায় নিজাম ফিরোজকে বলল, আল- কুরআনের বিভিন্ন সুরায় মানবজীবনের সব বিষয়ের বর্ণনা করা হয়েছে, এমনকি গাভীর বিষয়েও আলোচনা হয়েছে।

Dhaka · 2019

উত্তর

আন-নুর শব্দের অর্থ জ্যোতি।

উত্তর

কুরআন সত্য-মিথ্যার পার্থক্যকারী বলে একে ফুরকান বলা হয়। 'ফুরকান' আরবি শব্দ। এর অর্থ সত্য ও মিথ্যার পার্থক্যকারী। আল কুরআন সত্য ও মিথ্যা, ন্যায় ও অন্যায়ের মধ্যে পার্থক্য নির্দেশ করে মানুষকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত হতে উদ্বুদ্ধ করে। এ কারণে এ মহাগ্রন্থকে ফুরকান বলা হয়।

উত্তর

উদ্দীপকের নিজামের আলাপচারিতায় আল-কুরআনের সুরা আল- বাকারার বৈশিষ্ট্য ফুটে উঠেছে। সুরা আল-বাকারা হলো সমগ্র কুরআনের মধ্যে অনন্য বৈশিষ্ট্যসম্পন্ন ও মর্যাদাপূর্ণ একটি সুরা। এ সুরায় এক হাজার আদেশ, এক হাজার নিষেধ, এক হাজার হিকমত এবং এক হাজার সংবাদ ও কাহিনির বর্ণনা রয়েছে। পবিত্র কুরআন শরিফের এ সুরাটিতেই সবচেয়ে বেশি হুকুম-আহকাম ও রীতি-নীতির নির্দেশনা দেওয়া হয়েছে। এ সুরায় গাভীর আলোচনা এসেছে মূলত বনি ইসরাইলের সাথে যুক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে। বনি ইসরাইলের গো-বৎসের পূজা করা ও একটি বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে গাভী জবেহের কাহিনী এ সুরাটিতে উপস্থাপিত হয়েছে। নিজামের আলাপচারিতায় এই সুরার বৈশিষ্ট্যই প্রতীয়মান হয়। উদ্দীপকের নিজাম ও ফিরোজ মামাত-ফুফাত ভাই। দুই জনের আলাপচারিতার একপর্যায়ে নিজাম বলে, আল কুরআনের বিভিন্ন সুরায় মানবজীবনের সব বিষয়ের বর্ণনা করা হয়েছে, এমনকি গাভীর বিষয়েও আলোচনা করা হয়েছে। তার এ বক্তব্যের সঙ্গে পবিত্র কুরআনের সুরা আল বাকারার বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়। কারণ বনি ইসরাইলের গো-বৎস পূজা ও গাভী জবেহ সংক্রান্ত কাহিনীটি সুরা আল-বাকারাতেই বর্ণিত হয়েছে।

উত্তর

না, উদ্দীপকে ফিরোজের পার্থিব জীবন নিয়ে চিন্তা-ভাবনাকে আমি সঠিক বলে মনে করি না। দুনিয়ার জীবন পার্থিব জীবন আর আখিরাতের জীবনকে পরকালীন জীবন বলে। মহাগ্রন্থ আল-কুরআনের অনুসরণের মধ্যেই আমাদের উভয় জীবনের কল্যাণ নিহিত রয়েছে। পক্ষান্তরে, আল কুরআনের নির্দেশিত পথ থেকে বিচ্যুত হয়ে পার্থিব সুখ-শান্তিকেই বড় করে দেখলে জীবনে নেমে আসবে অশান্তির কালো ছায়া। আবার পরকালীন জীবনেও এর জন্য কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। তাই ফিরোজের চিন্তা- ভাবনা সম্পূর্ণ ভিত্তিহীন। উদ্দীপকের ফিরোজ আল কুরআনের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে না। পার্থিব জীবনের সুখ-শান্তি ও সফলতাই তার মূল লক্ষ্য। এ জন্য তাকে হতাশার শিকার হতে হয়। আল কুরআনের বিধান আমাদেরকে হিদায়েতের পথ দেখায়। মানবজীবনের এমন কোনো দিক ও বিভাগ নেই, যার নির্দেশনা কুরআনে দেওয়া হয়নি। কুরআন ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির সোপান। তাই কুরআন অনুসরণ করলে যেমন সফলতা নিশ্চিত, তেমনি এর বিধানানুযায়ী না চললে দুর্ভোগে থাকতে হবে চিরদিনের জন্য। সুতরাং ফিরোজের উচিত গাফিলতিতে গা না ভাসিয়ে কুরআনের আলোয় নিজেকে আলোকিত করে ইহকালীন ও পরকালীন কল্যাণ নিশ্চিত করা।
HSCIslamic Studies 2nd PaperDhaka 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।