সুরা আল-বাকারার নামকরণের কারণ ব্যাখ্যা করো।
উত্তর: 'বাকারা' শব্দের উপস্থিতি থেকে প্রতীকী হিসেবে এর নামকরণ করা হয়েছে সুরা আল-বাকারা। সুরা আল-বাকারা কুরআন মাজিদের সর্ববৃহৎ সুরা। হাদিসে এর নাম 'সুরা বাকারা' হিসেবে উল্লেখ করা হয়েছে। বাকারা অর্থ 'গাভী'। এ সুরার ২৮৬টি আয়াতের মধ্যে ৯টি আয়াতে (৫১-৫৪ ও ৬৭-৭১) ইসরাইল জাতির সাথে সম্পৃক্ত দুটো 'গাভী' কাহিনীর উল্লেখ রয়েছে। ৫১-৫৪ নং আয়াতে বনি ইসরাইলের গো-বৎস পূজার কাহিনী এবং ৬৭-৭১ নং আয়াতে একটি বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে গাভী জবেহের সংক্ষিপ্ত বিবরণ পাওয়া যায়। উল্লিখিত আয়াতের মধ্যে 'বাকারা' শব্দ থেকে এ সুরার প্রতীকী নামকরণ করা হয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
সুরা আল-বাকারার নামকরণের কারণ ব্যাখ্যা করো।
উত্তর