ذلِكَ الْكِتَبُ لَا رَيْبَ فِيهِ ব্যাখ্যা করো।
উত্তর: আলোচ্য আয়াত দ্বারা পবিত্র কুরআনের সংশয়হীনতার ঘোষণা দেওয়া হয়েছে। আয়াতটির অর্থ হলো— 'এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই।' এটি সুরা বাকারার ২নং আয়াত। এটি পবিত্র কুরআনের নির্ভুলতাকে নির্দেশ করে। আল-কুরআন সন্দেহমুক্ত কিতাব। সন্দেহের উদ্রেক হতে পারে এমন কোনো বিষয়ই এতে নেই। মহাগ্রন্থ আল-কুরআনের প্রথম ও প্রধান অলৌকিকতা হলো এ গ্রন্থ নিজেই নিজের সংশয়হীনতা ও ত্রুটিহীনতার ঘোষণা দিয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
ذلِكَ الْكِتَبُ لَا رَيْبَ فِيهِ ব্যাখ্যা করো।
উত্তর