শেয়ারFacebookWhatsApp

সূরা আল-বাকারার নামকরণের যথার্থতা ব্যাখ্যা কর।

উত্তর: বাকারা শব্দের অর্থ গাভি। সূরা বাকারায় গাভি সংক্রান্ত দুটি ঘটনা আলোচনা করা হয়েছে। যার মধ্যে প্রথমটি হলো গোবৎস পূজার মাধ্যমে বনী ইসরাইলদের শিরকে লিপ্ত হওয়ার কাহিনি। অন্যটি হলো বনী ইসরাইলের ধনাঢ্য ব্যক্তির কন্যাকে বিয়ে করে তার সম্পদের মালিক হওয়ার জন্য ভাতিজা চাচাকে হত্যা করে সে হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য আল্লাহ তায়ালা তাদের একটি গরু জবেহ করে তার এক অংশ দ্বারা মৃত ব্যক্তিকে আঘাত করলে সে উঠে নিজের হত্যাকারীর কথা বলে দিবে বলা হয়। কিন্তু অতিমাত্রায় গোবৎস পূজা ] তাদের অন্তরে গেঁথে গিয়েছিল ফলে তারা তা করতে চাচ্ছিল না। অনেক অজুহাত পেশ করার পর তারা গাভি জবেহ করল এবং হত্যার রহস্য উন্মোচিত হলো। মূলত বনী ইসরাইল জাতির অতিমাত্রায় গাভী পূজায় আকৃষ্ট হয়ে পড়ায় আল্লাহ তায়ালা তাদেরকে গাভি জবেহের মাধ্যমে গোবৎস পূজার অসারতা তুলে ধরেন এবং তা যথার্থ ও সার্থক ছিল। তাই সূরা আল বাকারার নামকরণের যথার্থতা রয়েছে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

সূরা আল-বাকারার নামকরণের যথার্থতা ব্যাখ্যা কর।

উদ্দীপক

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শাফিন ক্লাস শেষে তার সহপাঠী ফেরদৌসকে বলল, পবিত্র কুরআনের অনেক সূরায় মুসলমানদের বিরুদ্ধে ইহুদি ও মুনাফিকদের নানা চক্রান্তের বিষয় যেমন উল্লেখ রয়েছে, তেমনি শান্তি প্রতিষ্ঠায় পারস্পরিক লেনদেন, ব্যবসায় বাণিজ্য, বিচারব্যবস্থা দণ্ডবিধি ইত্যাদি বিষয়ের বর্ণনা করা হয়েছে। তখন ফেরদৌস বলল, কখনো এক বা একাধিক আয়াত, কখনো একটি সূরা অবতীর্ণ হয়ে কুরআনের অবতরণ পূর্ণতা লাভ করেছে। এভাবে পবিত্র কুরআন মানবজাতির নিকট সহজবোধ্য একটি ঐশীগ্রন্থ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে।

Barisal · 2021

উত্তর

আখিরাত অর্থ পরকাল ।

উত্তর

বাকারা শব্দের অর্থ গাভি। সূরা বাকারায় গাভি সংক্রান্ত দুটি ঘটনা আলোচনা করা হয়েছে। যার মধ্যে প্রথমটি হলো গোবৎস পূজার মাধ্যমে বনী ইসরাইলদের শিরকে লিপ্ত হওয়ার কাহিনি। অন্যটি হলো বনী ইসরাইলের ধনাঢ্য ব্যক্তির কন্যাকে বিয়ে করে তার সম্পদের মালিক হওয়ার জন্য ভাতিজা চাচাকে হত্যা করে সে হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য আল্লাহ তায়ালা তাদের একটি গরু জবেহ করে তার এক অংশ দ্বারা মৃত ব্যক্তিকে আঘাত করলে সে উঠে নিজের হত্যাকারীর কথা বলে দিবে বলা হয়। কিন্তু অতিমাত্রায় গোবৎস পূজা ] তাদের অন্তরে গেঁথে গিয়েছিল ফলে তারা তা করতে চাচ্ছিল না। অনেক অজুহাত পেশ করার পর তারা গাভি জবেহ করল এবং হত্যার রহস্য উন্মোচিত হলো। মূলত বনী ইসরাইল জাতির অতিমাত্রায় গাভী পূজায় আকৃষ্ট হয়ে পড়ায় আল্লাহ তায়ালা তাদেরকে গাভি জবেহের মাধ্যমে গোবৎস পূজার অসারতা তুলে ধরেন এবং তা যথার্থ ও সার্থক ছিল। তাই সূরা আল বাকারার নামকরণের যথার্থতা রয়েছে।

উত্তর

ফেরদৌসের আলোচনায় পবিত্র কুরআনের মাদানি সূরার বৈশিষ্ট্য ফুটে উঠেছে। অবতীর্ণের দিক থেকে পবিত্র কুরআনের ১১৪টি সূরাকে দুভাগে ভাগ করা হয়েছে। তাহলো মাক্কী সূরা ও মাদানি সূরা। হিজরতের পরে অবতীর্ণ সূরাগুলোকে মাদানি সূরা বলা হয়। উদ্দীপকে প্রদত্ত বৈশিষ্ট্য মাদানি সূরার সাথে সামঞ্জস্যশীল। মাদানি সূরার মধ্যে আরও যেসব .বৈশিষ্ট্য বিদ্যমান তাহলো- ১. মাদানি সূরাসমূহে আহলে কিতাব তথা ইহুদি ও খ্রিস্টানদের প্রতি ইসলামের আহ্বান জানানো হয়েছে । ২. এতে আহলে কিতাবের পথভ্রষ্টতা ও তাদের কিতাব বিকৃতির কথা বর্ণনা করা হয়েছে। ৩. এ সূরাসমূহে নিফাকের পরিচয় ও মুনাফিকদের ষড়যন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে। ৪. ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয়, আন্তর্জাতিক, শিক্ষা, সাংস্কৃতিক নীতিমালা বর্ণিত হয়েছে। ৫. পারস্পরিক লেনদেন, উত্তরাধিকার আইন, ব্যবসায় বাণিজ্য, ক্রয়- বিক্রয়সহ যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের বিধান বর্ণিত হয়েছে। ৬. বিচার ব্যবস্থা, দণ্ডবিধি, জিহাদ, পররাষ্ট্রনীতি ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে। ৭. ইবাদাতের রীতিনীতি, সালাত, যাকাত, হজ, সাওম ইত্যাদি বিষয় বিবৃত হয়েছে। ৮. শরিয়তের বিধিবিধান, ফরজ, ওয়াজিব, হালাল-হারাম ইত্যাদির সুস্পষ্ট বর্ণনা রয়েছে। ৯.সূরাগুলো ও এর আয়াতসমূহ তুলনামূলকভাবে দীর্ঘ।

উত্তর

শাফিনের শেষোক্ত উক্তিটি হলো—'পবিত্র কুরআন মানবজাতির নিকট সহজবোধ্য একটি ঐশীগ্রন্থ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। উক্তিটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ । কুরআন মজিদ সহজ ও সাবলীল ভাষায় নাজিলকৃত । এতে কোনোরূপ অস্পষ্টতা, বক্রতা, কিংবা জটিলতা নেই এবং এতে খুবই সুন্দর ও সরল ভাষায় নানা বিষয়ের বর্ণনা করা হয়েছে। অতি সাধারণ মানুষও এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে । আল্লাহ তায়ালা বলেন- : فَإِنَّمَا يَسَّرْنَاهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ . অর্থ : “আমি তো কুরআনকে আপনার ভাষায় সহজ করে দিয়েছি, যাতে তারা উপদেশ গ্রহণ করে।” (সূরা আদ-দুখান : ৫৮) বস্তুত আল-কুরআনের বৈশিষ্ট্যসমূহের মধ্যে বড় বৈশিষ্ট্য হলো এর বাক্য, শব্দ, ভাষা, পাঠ, উচ্চারণ খুবই সুন্দর সাবলীল। এটা বুঝতে, মুখস্থ করতে মনে রাখতে কোনোরূপ অসুবিধা হয় না। এ কারণে প্রত্যেক যুগে পৃথিবীতে লক্ষ লক্ষ হাফিয এবং কুরআনের অসংখ্য ভাষ্যকার বিদ্যমান ছিল এবং আছে; আর কিয়ামত পর্যন্ত থাকবে। এটাই কুরআনের শ্রেষ্ঠত্ব ও মহামর্যাদার পরিচায়ক। এ ব্যাপারে আল্লাহর ঘোষণা – وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ . অর্থ : “এ কুরআন আমি সহজ করে দিয়েছিল উপদেশ গ্রহণের জন্য। অতএব, উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?” (সূরা আল-কামার : ২২) উপরিউক্ত আলোচনায় এটাই প্রতীয়মান হয়, আল-কুরআন অবশ্যই সহজবোধ্য ঐশীগ্রন্থ। এ কারণে এর পাঠক সংখ্যা বিশ্বময় ছড়িয়ে রয়েছে।
HSCIslamic Studies 2nd PaperBarisal 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।