শেয়ারFacebookWhatsApp

খাতামুন অর্থ কী?

উত্তর: খাতামুন অর্থ সিলমোহর।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

খাতামুন অর্থ কী?

উদ্দীপক

তাজুল ইসলাম তার দুই প্রতিবেশীর মধ্যে কথা লাগালাগি করে প্রচণ্ড ঝগড়া বাঁধিয়ে দিল । সাইফুল এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে বললে প্রত্যুত্তরে তাজুল বলল, আমিতো শান্তি স্থাপনকারী মাত্র। তাদের বন্ধু বিপ্লব সব শুনছিল। সে বলল, রাখ তোর কুরআন, আল্লাহ আর পরকাল । আমি এর কোনোটাই বিশ্বাস করি না। আমার কোনো চিন্তা নেই । আমার যা মনে আসে তাই করি।

Barisal · 2021

উত্তর

খাতামুন অর্থ সিলমোহর।

উত্তর

সূরা বাকারার শুরুতে আল্লাহ তায়ালা মুত্তাকিদের গুণাবলি বর্ণনা করতে গিয়ে বলেন, তাঁরা সালাত কায়েমকারী। ইসলামি শরিয়তের পরিভাষায়, ইকামাতে সালাত তথা সালাত কায়েম বলতে নির্ধারিত সময়ে যথাযথ হুকুম আহকাম সহকারে সালাত আদায় করা বোঝায় । সালাত কায়েমের অন্য অর্থ হলো সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে সব মুসলিমের জন্য সালাত আদায়ের পরিবেশ তৈরি করা। সালাতের যাবতীয় গুণাবলি, ফযিলত, লাভ ও বরকতের যে কথাগুলো কুরআন ও হাদিসে উল্লেখ আছে তা সবই সালাত কায়েমের অন্তর্ভুক্ত।

উত্তর

তাজুলের কার্যক্রমে সূরা বাকারার ৯নং আয়াতের মুনাফিকদের কতিপয় বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় । আল্লাহ তায়ালা ইরশাদ করেন- يُخْدِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ এ আয়াতে আল্লাহ তায়ালা মুনাফিকদের কার্যক্রমের লক্ষ এবং তার পরিণতি ব্যাখ্যা করেছেন। আচরণে, লেনদেনে ও কথায় মুনাফিকরা সবসময় দ্বিমুখিতা পোষণ করে। তারা যেমন কথা বলে তেমন কাজ করে না। ষড়যন্ত্র, কৌশল ও শঠতা তাদের সব কাজের মূলমন্ত্র। মুনাফিকরা ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য নিজেদেরকে মুমিন হিসেবে দাবি করে। শুধু দাবি করাই নয়, নিজেদের দাবি প্রমাণের জন্য তারা রাসুলুল্লাহ (স)-এর সময়ে নিয়মিত সালাত পর্যন্ত আদায় করত। তারা নিজেদের লাভবান করতে চাইত। মুনাফিকরা এজন্য সর্বব্যাপী প্রতারণার আশ্রয় নিত। ইমানের দাবিও তাদের এ প্রতারণারই অংশ ছিল। তারা ভাবত ও বিশ্বাস করত— মুমিনদের সাথে মিশে থেকে, তাদের আচরণ ও নীতিমালা পালন করে তারা মুমিনদের ভালোবাসা ও শুভেচ্ছা লাভ করছে। তাদের অন্তরে যে কুফরি ও নিফাকির (দ্বিমুখিতা) ভয়ংকর কালসাপ লুকোনো রয়েছে- তাতো মুমিনরা জানতে পারছে না। মুনাফিকরা অজ্ঞতা ও অবিশ্বাসের ঔদ্ধত্যে এতদূর পর্যন্ত অগ্রসর হয়েছিল যে, তারা ভাবত তাদের মনের এ দুরভিসন্ধি সম্পর্কে আল্লাহ তায়ালাও কিছু জানেন না। অথচ প্রকৃত ব্যাপার হলো, আল্লাহ অন্তর্যামী। মানুষ যা প্রকাশ করে তা যেমন তিনি অবহিত, তেমনি মানুষ যা প্রকাশ করে না; অন্তরে গোপন করে রাখে- আল্লাহ তা সম্পর্কেও সম্যক অবগত। ফলে মুনাফিকরা যে ভাবছে তারা তাদের দ্বিমুখী নীতি দিয়ে আল্লাহ ও মুমিনদের প্রতারিত করছে— তা ঠিক নয়। কেননা, আল্লাহ তায়ালা যথার্থভাবেই তাদের বাহ্যিক ও অদৃশ্য কর্মকাণ্ড প্রত্যক্ষ করছেন।

উত্তর

ব্যক্তিজীবনে বিপ্লবের চিন্তাধারার প্রভাব অত্যন্ত ভয়াবহ। কেননা বিপ্লবের চিন্তাধারায় কুফরি প্রকাশ পেয়েছে । অন্য আয়াতে ইরশাদ হয়েছে- وَالَّذِينَ كَفَرُوا فَتَعَالَهُمْ وَأَصل أعمالهم . ذلك بأنهُمْ كَرِهُوا مَا أَلولَ اللَّهُ فَأَحْبَطَ أَعْمَالَهُمْ . অর্থ : "যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে দুর্ভোগ এবং তিনি তাদের কর্ম ব্যর্থ করে দিবেন। তা এজন্য যে, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তারা তা অপছন্দ করে। কাজেই আল্লাহ তাদের কর্ম নিষ্ফল করে দিবেন।" (সূরা মুহাম্মদ ৮-৯) যারা কৃষ্ণরি করে, শয়তান তাদের অভিভাবক এবং তারা হলো জাহান্নামি। এ মর্মে কুরআন মজিদে ইরশাদ হয়েছে- وَالَّذِينَ كَفَرُوا أَوْلِيَاؤُهُمُ الخافُوتُ يُخْرِجُولهم من النور إلى القلبَاتِ أُولَئِكَ أَصْحَاب النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ. অর্থ : “আর যারা কুফরি করে তাগুত (খোদাদ্রোহী) তাদের অভিভাবক, তারা তাদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায়, তারা জাহান্নামি, সেখানে তারা স্থায়ী হবে। (সূরা বাকারা : ২৫৭ ) সুতরাং পবিত্র কুরআনের এসব বাণী এটাই প্রমাণ করে কৃষ্ণরির শেষ পরিণাম হলো জাহান্নামের অনন্ত শাস্তি । উদ্দীপকের বিপ্লবের বক্তব্যে কাফিরদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। কারণ কাফিররাই পরকালের অনন্ত জীবনের জবাবদিহিতার প্রতি অনীহা প্রদর্শন করে এবং পরকালে তাদের পরিণতি হলো জাহান্নাম। বিপ্লবের চূড়ান্ত পরিণতি হলো জাহান্নাম। তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে এবং জাহান্নামের সব আযাব ভোগ করবে। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন- وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُوْنَ. অর্থ : "যারা কৃষ্ণরি করে ও আমার নিদর্শনসমূহকে অস্বীকার করে তারাই জাহান্নামি, সেখানে তারা স্থায়ী হবে।" (সূরা বাকারা : ৩৯)
HSCIslamic Studies 2nd PaperBarisal 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।