শেয়ারFacebookWhatsApp

ইসরাইল শব্দের অর্থ কী?

উত্তর: ইসরাইল অর্থ আব্দুল্লাহ বা আল্লাহর বান্দা।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

ইসরাইল শব্দের অর্থ কী?

উদ্দীপক

প্রভাবশালী ব্যক্তি জনাব আশরাফ আলী তার এলাকায় একজন মোড়ল নিয়োগ করতে চাইলে এলাকার সাধারণ জনগণ বিভিন্ন অজুহাত উত্থাপন করে বলেন, তিনি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন বলে তাদের ধারণা। অপরদিকে মাওলানা আকবর ইসলামি জলসায় জনৈক নবি (আ) এর জান্নাতে থাকা ও বহিষ্কার হওয়া সম্বন্ধে বক্তব্য দিতে গিয়ে বলেন— 'তাঁর একটিমাত্র ভুলের কারণে তাঁকে বহুদিন অনুতাপ করতে হয় এবং আল্লাহর শেখানো একটি বাক্যের বদৌলতে তিনি মুক্তি পান।'

Rajshahi · 2018

উত্তর

ইসরাইল অর্থ আব্দুল্লাহ বা আল্লাহর বান্দা।

উত্তর

মান্না-সালওয়া হলো আল্লাহ প্রদত্ত বনি ইসরাইলদের জন্য জান্নাতি খাবার। মান্না ও সালওয়া দুই ধরনের খাদ্য। মান্না হলো এমন খাদ্য যা বনি ইসরাইলদের জন্য গাছের উপর অবতরণ করা হতো। তারা সকালে গিয়ে তা জমা করত এবং ইচ্ছামতো খেয়ে নিতো। কারো মতে, শিশিরের সাথে এর সাদৃশ্য ছিল। আর সালওয়া হলো এক প্রকার লাল বর্ণের ছোট পাখি। এগুলো আসমান থেকে আসার পর এক জায়গায় জমা হতো এবং বনি ইসরাইলের লোকজন ইচ্ছামতো ধরে জবেহ করে খেতো।

উত্তর

উদ্দীপকের ঘটনাটি পবিত্র কুরআনের সুরা বাকারার ৩০ নম্বর আয়াতের ঘটনা তথা পৃথিবীতে মানুষ প্রেরণের ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ। মহান আল্লাহ তায়ালা পৃথিবী সৃষ্টির বহুবছর পর ফেরেশতাদের ডেকে পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে মানুষ তৈরির ইচ্ছা ব্যক্ত করেছিলেন । ফেরেশতারা এতে দ্বিমত পোষণ করল। তারা বলল- আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? আল্লাহ তায়ালা বললেন, “আমি যা জানি তোমরা তা জান না' (সুরা বাকারা: ৩০)। তারপর আল্লাহ তায়ালা হযরত আদম (আ) ও হাওয়া (আ)-কে সৃষ্টি করলেন। যা উদ্দীপকের মোড়ল নিয়োগের সাথে মিল রয়েছে। উদ্দীপকের প্রভাবশালী ব্যক্তি জনাব আশরাফ আলী এলাকায় একজন মোড়ল নিয়োগ করতে চাইলে এলাকার সাধারণ লোকজন বিভিন্ন অজুহাত উপস্থাপন করল এবং উক্ত মোড়ল বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে ধারণা পেশ করল। এ ঘটনার সাথে পবিত্র কুরআনের সুরা আল বাকারার ৩০ নম্বর আয়াতে আল্লাহর মানব সৃষ্টি সম্পর্কিত ঘটনার মিল রয়েছে।

উত্তর

মাওলানা আকবরের বক্তব্যে উল্লেখিত নবি হলেন, হযরত আদম (আ.) এবং তিনি আল্লাহর শিখিয়ে দেওয়া বাক্যের মাধ্যমে ভুল থেকে মুক্তি পান। আল্লাহ প্রেরিত পৃথিবীর প্রথম মানুষ ও নবি হলেন হযরত আদম (আ)। আল্লাহ তায়ালা আদম (আ) এর পর হাওয়া (আ)-কে সৃষ্টি করলেন। তারপর তাদের উভয়কেই জান্নাতে বসবাসের সুযোগ দেন এবং একটি আদেশ জারি করেন। তাদের প্রতি আল্লাহর দেওয়া আদেশটি হলো- তোমরা উভয়ে সেখানে স্বাচ্ছন্দ্যে খেতে থাকো। তবে এ গাছের কাছেও যেও না (সুরা বাকারা: ৩৫)। পরে শয়তানের ধোকায় তাই ঘটে যায়, যা আল্লাহ নিষেধ করেছেন। অতপর আদম (আ) তার ভুলের জন্য চরম অনুশোচনা করে তওবা করেন এবং মুক্তি পান। মাওলানা আকবরের বক্তব্যে তারই ইঙ্গিত রয়েছে। উদ্দীপকে মাওলানা আকবর ইসলামি জলসায় হযরত আদম (আ) সম্পর্কে বক্তব্য দিচ্ছিলেন। এক পর্যায়ে তিনি হযরত আদম (আ) এর ভুল এবং আল্লাহর শিখিয়ে দেওয়া বাক্যের মাধ্যমে তা থেকে মুক্তির কথা, আলোচনা করেন। মূলত এ বাক্যটি ছিল আল্লাহর পক্ষ থেকে মানুষের আদি পিতা হযরত আদম এর প্রতি এক বিশেষ নিয়ামত। ইবলিসের শত্রুতার শিকার হয়ে জান্নাতে বসবাসরত আদম (আ) আল্লাহর নির্দেশ লঙ্ঘন করেন। তিনি সপরিবারে নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে ফেলেন। এরপর আল্লাহ আদম দম্পতিকে পৃথিবীতে পাঠিয়ে দেন। দুনিয়ায় আসার পর আল্লাহর নির্দেশ লঙ্ঘনের ভুলের জন্য আদম (আ.) সীমাহীন লজ্জা ও অনুশোচনায় পড়ে আল্লাহর কছে ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহর শিখিয়ে দেওয়া বাণী ও পদ্ধতিতে আদম (আ) এর অব্যাহত বিনীত প্রার্থনার পর আল্লাহ তায়ালার দয়া পরবশ হন এবং তার দোয়া কবুল করেন। অতঃপর আদম (আ) মুক্তি পেলেন। আমরাও যথাযথভাবে ক্ষমা প্রার্থনা করলে আমাদের পাপ থেকে মুক্তি পেতে পারি।
HSCIslamic Studies 2nd PaperRajshahi 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।