'মান্না' ও 'সালওয়া' বলতে কী বোঝায়?
উত্তর: মান্না-সালওয়া হলো আল্লাহ প্রদত্ত বনি ইসরাইলদের জন্য জান্নাতি খাবার। মান্না ও সালওয়া দুই ধরনের খাদ্য। মান্না হলো এমন খাদ্য যা বনি ইসরাইলদের জন্য গাছের উপর অবতরণ করা হতো। তারা সকালে গিয়ে তা জমা করত এবং ইচ্ছামতো খেয়ে নিতো। কারো মতে, শিশিরের সাথে এর সাদৃশ্য ছিল। আর সালওয়া হলো এক প্রকার লাল বর্ণের ছোট পাখি। এগুলো আসমান থেকে আসার পর এক জায়গায় জমা হতো এবং বনি ইসরাইলের লোকজন ইচ্ছামতো ধরে জবেহ করে খেতো।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
'মান্না' ও 'সালওয়া' বলতে কী বোঝায়?
উত্তর