وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَفِرِينَ আয়াতাংশের মর্মার্থ লিখ।
উত্তর: আলোচ্য আয়াতে আল্লাহ তায়ালা আখিরাতের আজাব সম্পর্কে কাফিরদের সতর্ক করেছেন। প্রশ্নোক্ত আয়াতটি সুরা বাকারার ৩য় রুকুর ২৪নং আয়াত। এ আয়াতে যারা পবিত্র কুরআন নিয়ে সংশয় পোষণ করে তাদের প্রতি আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং তাদের সন্দেহ-সংশয়ের শাস্তিস্বরূপ পরকালে চিরস্থায়ী জাহান্নামের শাস্তি ঘোষণা করেছেন। পবিত্র কুরআন মহান আল্লাহর বাণী। এ নিয়ে কারও মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব বা অবিশ্বাস সৃষ্টি হলে সে কাফির বলে গণ্য হবে এবং কাফিরদের জন্য পরকালে যন্ত্রণাদায়ক আগুনের শাস্তি প্রস্তুত করে রাখা হয়েছে। আলোচ্য আয়াত থেকে আমরা এ শিক্ষাই লাভ করি।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَفِرِينَ আয়াতাংশের মর্মার্থ লিখ।
উত্তর