শেয়ারFacebookWhatsApp

وَاللَّهُ مُحِيطٌ بِالْكَافِرِينَ - আয়াতের ব্যাখ্যা করো।

উত্তর: আল্লাহ তায়ালা কাফেরদের সব কর্মকান্ড পর্যবেক্ষণকারী, আলোচ্য আয়াতংশে তারই ইঙ্গিত রয়েছে। কাফেররা আল্লাহর বিধান অস্বীকার করে। তারা পাপের মধ্যে নিমজ্জিত থাকার ফলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, নিজেদের খেয়াল খুশিমত জীবনযাপন করে। পরকালে চিরস্থায়ী জীবনকে তারা অবিশ্বাস করে। ফলশ্রুতিতে আল্লাহ তায়ালার অবাধ্য হয়ে যাবতীয় গুনাহের কাজে লিপ্ত হয়। আলোচ্য আয়াতাংশে মহান আল্লাহ কাফেরদের হুশিয়ার করে নিজের ক্ষমতার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন এবং তাদেরকে নিজের বেষ্টনির মধ্যে রাখার কথা জানান দিচ্ছেন। মহাবিচারের দিন তাদের কৃতকর্ম তাদের সামনে পেশ করা হবে এবং প্রত্যেককে কর্মফল ভোগ করতে হবে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

وَاللَّهُ مُحِيطٌ بِالْكَافِرِينَ - আয়াতের ব্যাখ্যা করো।

উদ্দীপক

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মিনহাজ ক্লাস শেষে তার সহপাঠী মিজানকে বলে- পবিত্র কুরআনের অনেক সুরায় মুসলমানদের বিরুদ্ধে ইহুদি ও মুনাফিকদের নানা চক্রান্তের বিষয় যেমন উল্লেখ রয়েছে, তেমনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সন্ধির গুরুত্ব তুলে ধরা হয়েছে। তখন মিজান বলে- এটা এক বিস্ময়কর গ্রন্থ যাতে একত্ববাদের প্রমাণ, মুশরিকদের নানা যুক্তিতর্কের জবাব নিখুঁত ও ছান্দিক যোজনায় উপস্থাপন করা হয়েছে। তাদের অপর সহপাঠী মাইনুল উক্ত আলোচনায় যোগ দিয়ে বলে- কখনো এক বা একাধিক আয়াত, কখনো একটি সুরা, এভাবে অবতীর্ণ হয়ে পবিত্র কুরআনের অবতরণ পূর্ণতা লাভ করে। তাই পবিত্র কুরআন মানবজাতির কাছে সহজবোধ্য একটি ঐশীগ্রন্থ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে।

Dhaka · 2018

উত্তর

يُرْقِنُونَ অর্থ (মুত্তাকি) বিশ্বাস স্থাপন করে।

উত্তর

আল্লাহ তায়ালা কাফেরদের সব কর্মকান্ড পর্যবেক্ষণকারী, আলোচ্য আয়াতংশে তারই ইঙ্গিত রয়েছে। কাফেররা আল্লাহর বিধান অস্বীকার করে। তারা পাপের মধ্যে নিমজ্জিত থাকার ফলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, নিজেদের খেয়াল খুশিমত জীবনযাপন করে। পরকালে চিরস্থায়ী জীবনকে তারা অবিশ্বাস করে। ফলশ্রুতিতে আল্লাহ তায়ালার অবাধ্য হয়ে যাবতীয় গুনাহের কাজে লিপ্ত হয়। আলোচ্য আয়াতাংশে মহান আল্লাহ কাফেরদের হুশিয়ার করে নিজের ক্ষমতার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন এবং তাদেরকে নিজের বেষ্টনির মধ্যে রাখার কথা জানান দিচ্ছেন। মহাবিচারের দিন তাদের কৃতকর্ম তাদের সামনে পেশ করা হবে এবং প্রত্যেককে কর্মফল ভোগ করতে হবে।

উত্তর

উদ্দীপকে মিনহাজের আলোচনায় পবিত্র কুরআনের মাদানি সুরার বৈশিষ্ট্য ফুটে উঠেছে। সাধারণভাবে মদিনায় নাজিলকৃত সুরাসমূহকে মাদানি সুরা বলে। মহানবি (স) এর মদিনায় হিজরতের পরে অর্থাৎ ৬২২ খ্রিষ্টাব্দের পরবর্তী সময়ে যেসব সুরা অবতীর্ণ হয়েছিল সেগুলো মাদানি সুরা নামে পরিচিত। এ সুরার প্রধান প্রধান বৈশিষ্ট্য হলো- অতীত জাতির জীবনাচার, অবাধ্যতা ও পরিণতির বিস্তারিত বিবরণ; ইমান ও আকিদার বর্ণনা; আহকামে শরিয়াহ, হালাল-হারামের বিবরণ; জাতীয় ও আন্তর্জাতিক জীবন এবং বিধি-বিধান, কাফির-মুনাফিকদের ষড়যন্ত্রের বিবরণ এবং পরিণতির বর্ণনা পাওয়া যায়। যার আংশিক ইঙ্গিত মিনহাজের বক্তব্যে পাওয়া যায়। উদ্দীপকে মিনহাজের উক্তি, 'কুরআনের অনেক সুরায় মুসলমানদের বিরুদ্ধে ইহুদি ও মুনাফিকদের নানা চক্রান্তের বিষয় উল্লেখ রয়েছে। এ উক্তিটিতে মাদানি সুরাসমূহের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। এ সুরাগুলোতে আল্লাহ তায়ালা কাফিরদের নানা চক্রান্ত ও মুনাফিকদের সাথে আঁতাতের বিষয় সুস্পষ্টভাবে উল্লেখ করে মুসলমানদের তাদের ব্যাপারে সাবধান হতে বলেন। তারা নবি (স)-কে হত্যার উদ্দেশ্যে মক্কার কুরাইশদের সাথে হাত মিলিয়ে বিভিন্ন শান্তিচুক্তি ভঙ্গ করে। আল্লাহ তায়ালা তাদের এসব ঘৃণ্য পরিকল্পনা নবি (স)-কে ওহির মাধ্যমে জানিয়ে দেন। মাদানি সুরাসমূহে আল্লাহ তায়ালা সেগুলো তুলে ধরেন। সুতরাং উপরের বিষয়গুলো বিশ্লেষণ করলে বুঝা যায় যে মিনহাজের আলোচনায় মাদানি সুরাসমূহের বৈশিষ্ট্য ফুটে উঠেছে।

উত্তর

মাইনুলের শেষোক্ত উক্তিটিতে পবিত্র কুরআনের সহজবোধ্যতার কথা ফুটে উঠেছে। আল্লাহ তায়ালা কুরআন মাজিদকে বিশ্ববাসীর জন্য হেদায়াত হিসেবে অবতীর্ণ করেছেন। সমাজের শিক্ষিত সম্প্রদায় থেকে শুরু করে একেবারে প্রান্তিক সাধারণ মানুষের জন্য এ ঐশীগ্রন্থ। পবিত্র কুরআনেই আল্লাহ তায়ালা এটিকে 'সাধারণ মানুষের হেদায়াত' হিসেবে উল্লেখ করেছেন। মহাগ্রন্থ আল-কুরআন তাৎক্ষণিকভাবে মানুষের ওপর চাপিয়ে দেওয়া কোনো কিতাব নয়। এ কিতাবে যুগের সাথে, মানুষের মন মগজে বিদ্যমান কুসংস্কার ও খারাপ চিন্তার সুস্পষ্ট সমাধান বর্ণিত হয়েছে। হঠাৎ অবতীর্ণ কিংবা একত্রে কুরআন নাজিল হলে তার বিধানসমূহ পালন করা মানুষের জন্য কষ্টদায়ক হয়ে যেত। তাইতো খণ্ড খণ্ড করে এ কিতাবটি অবতীর্ণ হয়েছে। খন্ডাকারে অবতীর্ণ হওয়ার কারণে মানুষ তার বিধান পালনে অপারগতা পেশ করেনি। আল্লাহ তায়ালা কুরআনের সহজ হওয়ার সপক্ষে ইরশাদ করেন- আমি উপদেশ গ্রহণের জন্য পবিত্র কুরআনকে সহজ করে অবতীর্ণ করেছি। সুতরাং কেউ আছ কি যে তার উপদেশ গ্রহণ করবে? (সুরা কামার: ১৭)। স্বভাবত পবিত্র কুরআনের তিলাওয়াত শুনলেও সমধুর লাগে। এর একটি আয়াতের সাথে অন্য আয়াতের একটা যোগসূত্র রয়েছে। যতই তিলাওয়াত করা হয় ততই ভালো লাগা কাজ করে, কখনো বিরক্তি ভাব আসে না। সুতরাং উপরের আলোচনার আলোকে মাইনুলের শেষোক্ত উক্তিতে কুরআন সহজবোধ্য ঐশীগ্রন্থ কথাটি প্রতিফলিত হয়।
HSCIslamic Studies 2nd PaperDhaka 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।