শেয়ারFacebookWhatsApp

أُولَئِكَ عَلَى هُدًى مِّنْ رَّبِّهِمْ – ব্যাখ্যা করো।

উত্তর: আলোচ্য আয়াতাংশে মুত্তাকিদের হেদায়েত প্রাপ্তির কথা উল্লেখ করা হয়েছে। যারা অদৃশ্যে ইমান পোষণ করে, সালাত কায়েম করে, আল্লাহর রাস্তায় দান করে, আসমানি কিতাব এবং আখিরাতে বিশ্বাস পোষণ করে তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতপ্রাপ্ত। এখানে ভি দ্বারা প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েত বলে পবিত্র কুরআনকে নির্দেশ করা হয়েছে। অর্থাৎ মুত্তাকিরা আল্লাহ তায়ালার পক্ষ থেকে প্রাপ্ত হেদায়েত আল-কুরআনের নীতির ওপর প্রতিষ্ঠিত।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

أُولَئِكَ عَلَى هُدًى مِّنْ رَّبِّهِمْ – ব্যাখ্যা করো।

উদ্দীপক

ড. আহমদ আমীন এক সেমিনারে বলেন— নিঃসন্দেহে পবিত্র কুরআন আল্লাহর পক্ষ হতে প্রেরিত হেদায়েত গ্রন্থ। আল্লাহ নিজেই বলেছেন— وَإِنْ كُنْتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِنْ مِثْلِهِ এ জন্যই পবিত্র কুরআন শাশ্বত ও চিরন্তন। সেমিনারের অপর বক্তা জনাব ফোরকান বলেন— পবিত্র কুরআনে হেদায়েতপ্রাপ্ত লোকদের কথা যেমন বলা হয়েছে, তেমনি এমন সব লোকের স্বরূপ উন্মোচন করা হয়েছে যারা সত্যকে অস্বীকার করে। এদের বিষয়ে আল্লাহ তায়ালা বলেন— خَتَمَ اللَّهُ عَلَى قُلُوْبِهِمْ وَعَلَى سَمْعِهِمْ وَعَلَى أَبْصُرِهِمْ غِشْوَةٌ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ

Rajshahi · 2019

উত্তর

وَمَاهُمْ بِمُؤْمِنِينَ অর্থ- কিন্তু তারা মুমিনদের অন্তর্ভুক্ত নয়।

উত্তর

আলোচ্য আয়াতাংশে মুত্তাকিদের হেদায়েত প্রাপ্তির কথা উল্লেখ করা হয়েছে। যারা অদৃশ্যে ইমান পোষণ করে, সালাত কায়েম করে, আল্লাহর রাস্তায় দান করে, আসমানি কিতাব এবং আখিরাতে বিশ্বাস পোষণ করে তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতপ্রাপ্ত। এখানে ভি দ্বারা প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েত বলে পবিত্র কুরআনকে নির্দেশ করা হয়েছে। অর্থাৎ মুত্তাকিরা আল্লাহ তায়ালার পক্ষ থেকে প্রাপ্ত হেদায়েত আল-কুরআনের নীতির ওপর প্রতিষ্ঠিত।

উত্তর

জনাব ফোরকানের বক্তব্যে কাফিরদের কথা ফুটে উঠেছে। কাফির শব্দটি কুফর থেকে নিষ্পন্ন। কুফর অর্থ ঢেকে দেওয়া, গোপন করা বা আবৃত করা। যারা কুফরি করে তারাই কাফের। যে ব্যক্তি আল্লাহর অস্তিত্ব ও ক্ষমতা, রিসালাত, জান্নাত-জাহান্নাম, পুলসিরাত, তাকদির ইত্যাদির প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করে— সেই কাফির। উদ্দীপকে তাদের পরিচয়ের ইঙ্গিত পাওয়া যায়। উদ্দীপকের জনাব ফোরকান সাহেবের মতে, কুরআনে হেদায়েতপ্রাপ্ত লোকদের সাথে সাথে সত্যকে অস্বীকারকারীদের স্বরূপ উন্মোচন করা হয়েছে। বস্তুত কাফেররা মহান আল্লাহর অস্তিত্বে অবিশ্বাস প্রদর্শনপূর্বক আখিরাতের জবাবদিহিতার প্রতিও অনাস্থা প্রদর্শন করে । আল্লাহ তাদের প্রতি দুনিয়া ও আখিরাতে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা রেখেছেন। দুনিয়ায় তাদের অন্তরসমূহে, শ্রবণশক্তিতে ও দৃষ্টিশক্তিতে মোহর মেরে দিয়েছেন। ফলে কাফিররা ভালো-মন্দ বিচার করতে পারে না। সত্য-মিথ্যার পার্থক্য তাদের কাছে অস্পষ্ট। ফলে তারা আর কোনো সৎকর্ম করার সক্ষমতা রাখে না। কিয়ামত দিবসে কাফিরদের চিরস্থায়ী জাহান্নামে নিক্ষেপ করা হবে।

উত্তর

ذلِكَ الْكِتَبُ لَا رَيْبَ فِيْهِ আয়াতাংশে বর্ণিত কুরআন মাজিদের সত্যতার বিষয় এবং ড. আহমদ আমীনের উল্লেখিত বিষয়গুলো সামঞ্জস্যপূর্ণ। পবিত্র কুরআন আল্লাহ তায়ালার পক্ষ থেকে হযরত মুহাম্মদ (স) এর ওপর অবতীর্ণ হয়েছে। এ মহাগ্রন্থ সব রকমের বিতর্ক ও প্রশ্নের ঊর্ধ্বে। এর বিষয়বস্তু, উপস্থাপনা, শব্দচয়ন ও রচনাশৈলি অভিনব। এ আসমানি গ্রন্থের বক্তব্য সন্দেহাতীত ও সংশয়হীন। তবে একদল অবিশ্বাসী এর সত্যতা ও যথার্থতা নিয়ে প্রশ্ন তোলে। যা ড. আহমদ আমীনের উদ্ধৃত আয়াতে লক্ষণীয়। উদ্দীপকের ড. আহমদ আমীন বলেন, পবিত্র কুরআন সন্দেহাতীতভাবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত গ্রন্থ। সুরা বাকারার দ্বিতীয় আয়াতেই আল্লাহ তায়ালা এর সত্যতা ঘোষণা করেছেন। কাফিররা মনে করে এ কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়নি বরং মুহাম্মদ (স) নিজেই এ কিতাব রচনা করেছেন। তারা আরও বলেছিল, কুরআনের সুরার মতো সুরা তারা নিজেরাও রচনা করতে পারে। অথচ আজ পর্যন্ত কেউ কুরআনের একটি আয়াত পর্যন্ত রচনা করতে পারেনি; পারবেও না। আল্লাহ তায়ালা এ মর্মে বলেন, 'তোমরা যদি কুরআনের অনুরূপ কোনো সুরা আনতে না পারো এবং কখনোই পারবে না; তাহলে তোমরা সে আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর। যা কাফিরদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। উপরের আলোচনার আলোকে আমরা এ কথা বলতে পারি যে, আল্লাহর বাণী শাশ্বত ও চিরন্তন। ড. আহমদ আমীনের বক্তব্য থেকে তা-ই প্রতীয়মান হয়।
HSCIslamic Studies 2nd PaperRajshahi 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।