এইমাম সাহেব জামায়াতে সালাত আদায়ের গুরুত্ব বোঝানোর জন্য উল্লেখিত আয়াতটি তেলাওয়াত করেন।
নির্দিষ্ট পদ্ধতিতে আল্লাহ তায়ালার ইবাদত করার একটি অন্যতম মাধ্যম হলো সালাত। প্রত্যেক মুমিন ব্যক্তির জন্য সালাত আদায় করা ফরজ। সালাত ব্যক্তিগতভাবে আদায় করলেই হবে না। সমাজে সালাত প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তায়ালা কুরআনে সালাত দলবদ্ধভাবে প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়েছেন। ব্যক্তিগতভাবে সালাত আদায়ের চেয়ে দলবদ্ধভাবে সালাতের গুরুত্ব অনেক বেশি। হাদিসে জামায়াতে সালাত আদায় একাকি আদায়ের চেয়ে সাতাশ গুণ বেশি সওয়াবের কথা বলে উল্লেখ করা হয়েছে। ইমাম সাহেবের তিলাওয়াতকৃত আয়াতটিতে এ বিষয়েরই গুরুত্বারোপ করা হয়েছে।উদ্দীপকের ইমাম সাহেব যে আয়াতটি তিলাওয়াত করেন তা হলো-
.وَأَقِيمُ والصَّلوةَ وَاتُو الزَّكُوةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ
অর্থ: তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, জাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো (সুরা বাকারা: ৪৩)। সুতরাং দৃশ্যত স্পষ্ট যে, ইসলাম সালাতকে জামায়াতের সাথে আদায়ের জন্য অনেকবেশি গুরুত্বারোপ করেছে। তাছাড়া উদ্দীপকে উল্লেখিত আয়াতে দেখা যাচ্ছে, আল্লাহ তায়ালা রুকুকারীদের সাথে রুকু করার নির্দেশ দিচ্ছেন। আর এটা সহজেই বোধগম্য যে, রুকুকারীদের সাথে রুকু করা মানে একতাবদ্ধ হয়ে সালাত আদায় করা।
উদ্দীপকের জনাব নাসের স্যার তার শিক্ষার্থীদের নিয়ে মসজিদে সালাত আদায় করার মাধ্যমে পবিত্র কুরআনের আদেশ মেনে চলছেন। ইমাম সাহেব নাসের স্যারের জামায়াতে সালাতের দৃশ্য দেখেই এ আয়াতটি তেলাওয়াত করেন।