পবিত্র কুরআনে 'আমার বান্দার প্রতি যা নাযিল করেছি' বলে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: প্রশ্নে উদ্ধৃত অংশ সূরা বাকারার ২৩নং আয়াতের অংশ। আল্লাহ তায়ালা বলেন, "আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি।” এর দ্বারা বোঝানো হয়েছে পবিত্র কুরআনকে, যা আল্লাহ তায়ালার ঐশী বাণী, মুহাম্মদ (সা.)-এর নিজের রচিত নয়। এ আয়াত অবতীর্ণ হয় কাফের, মুশরিক ও মুনাফিকদের ভ্রান্ত মত ও সন্দেহ খণ্ডনের জন্য। তারা বলত কুরআন মাজিদ আল্লাহর বাণী নয় বরং মুহাম্মদ (সা.)-এর নিজের রচিত।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
পবিত্র কুরআনে 'আমার বান্দার প্রতি যা নাযিল করেছি' বলে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর