'নাজমুল সাহেব, কর্তৃক তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তায়ালা মানুষের পার্থিব জীবনে তাঁর পক্ষ থেকে হিদায়েত প্রেরণের অঙ্গীকার ব্যক্ত করে তা অনুসরণের প্রতিফল ব্যাখ্যা করেছেন। ইবলিসের ষড়যন্ত্রের শিকার হয়ে আদম দম্পতি নিতান্ত অনিচ্ছায় আল্লাহর নির্দেশ লঙ্ঘনের ফলে আল্লাহ তাদেরকে জান্নাত ছেড়ে পৃথিবীতে নেমে যাওয়ার নির্দেশ দেন। এ নির্দেশ আসার পর আদম (আ.) চিন্তিত হয়ে পড়েন, সেখানে কিভাবে থাকবেন আল্লাহর সাথে কিভাবে যোগাযোগ রাখবেন। তার শঙ্কা ও ব্যাকুলতা উপলব্ধি করে আল্লাহ তায়ালা তাঁকে আশ্বস্ত করেন, তোমরা পৃথিবীতে চলে গেলেও আমার সাথে যোগাযোগবিহীন হবে না। সেখানে চিন্তিত বা সন্ত্রস্ত হওয়ার অনেক বিষয় থাকবে। শয়তানও সর্বদা কুমন্ত্রণা ও প্রতারণার জাল বিস্তার করবে। তার মধ্যে আমি তোমাদের জন্য সঠিক পথের নিশানা পাঠাব অর্থাৎ আসমানি কিতাবসমূহ। যে ব্যক্তি এর পূর্ণ আনুগত্য করবে সে পথভ্রষ্ট হবে না এবং তার কোনো ভয় নেই।বর্তমান যুগেও শয়তান মানুষকে ধোঁকা দিবে তাই মানুষের উচিত আল্লাহর বাণী পবিত্র কুরআন অনুসরণ করে, আল্লাহর দেওয়া নির্দেশনা মেনে চলা।