উদ্দপকের 'ক' অংশে বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী মানুষের পরিচয় হলো তারা মুমিন ও মুত্তাকি।সাধারণত মুত্তাকি বলতে ইমানদার আল্লাহভীরু মানুষকে বোঝায়। যে ব্যক্তি তার পার্থিব জীবন পরিচালনায় সর্বদা আল্লাহর আইনকানুন অনুসরণ করে এবং নিজ অন্তঃকরণে সর্বদা আল্লাহর ভয় পোষণ করে তিনিই মুত্তাকি। পবিত্র কুরআনের সূরা বাকারায় মুত্তাকিগণের ছয়টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো- ১. অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা; ২. সালাত প্রতিষ্ঠা করা; ৩. আল্লাহ প্রদত্ত জীবিকা হতে আল্লাহর পথে ব্যয় করা; ৪. হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি অবতীর্ণ আল-কুরআনকে আল্লাহর প্রদত্ত জীবন বিধান হিসেবে মেনে নেওয়া; ৫. পূর্ববর্তী নবিগণের প্রতি যে সমস্ত কিতাব অবতীর্ণ হয়েছে সেগুলোকে সত্য বলে স্বীকার করা এবং ৬. আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস পোষণ করা।
উদ্দীপকে 'ক' অংশের মানুষেরও বৈশিষ্ট্য হলো- তারা অদৃশ্যে বিশ্বাস করে, নামাজ প্রতিষ্ঠা করে, দান সাদকা করে, আসমানি কিতাবে বিশ্বাস করে এবং পরকালে দৃঢ় বিশ্বাস রাখে। আর এ বৈশিষ্ট্যগুলো মুত্তাকিদের বৈশিষ্ট্যের সাথে পুরাপুরি সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের 'ক' অংশের বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী মানুষগণ মুমিন-মুত্তাকি হিসেবে পরিচিত।