শেয়ারFacebookWhatsApp

'ইসলামের মূল উৎস কুরআন' – বুঝিয়ে লেখ

উত্তর: ইসলামের মূল উৎস আল-কুরআন। মহাগ্রস্থ আল-কুরআন সুদীর্ঘ ২৩ বছরে লাওহেমাহফুজ থেকে মহানবি (সা.)-এর ওপর অবতীর্ণ হয়েছে। পবিত্র কুরআনের বিষয়বস্তু হলো মানুষ। মানবজাতির প্রকৃত কল্যাণ ও অকল্যাণের সঠিক পরিচয়ই আল কুরআনে দান করা হয়েছে। কুরআনের উদ্দেশ্য হলো মানবজাতিকে আল্লাহ প্রদত্ত জীবনব্যবস্থার দিকে পথপ্রদর্শন করা। মানবজীবনের যাবতীয় সমস্যর সমাধান রয়েছে এই কুরআনে তাইতো কুরআন ইসলামের মূল উৎস।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

'ইসলামের মূল উৎস কুরআন' – বুঝিয়ে লেখ

উদ্দীপক

মসজিদের ইমাম সাহেব জুমার নামাযের পূর্বের আলোচনায় পবিত্র কুরআনের এমন একটি সূরার তাফসির করলেন যাতে কিয়ামত, জান্নাত-জাহান্নাম প্রভৃতি বিষয়ের আলোচনা রয়েছে। পরবর্তী জুমার দিন তিনি এমন একটি সূরার তাফসির করলেন যেখানে জাতীয়, আন্তর্জাতিক, শিক্ষা-সাংস্কৃতিক নীতিমালা এবং উত্তরাধিকার আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে।

বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025

উত্তর

আল-বাকারা অর্থ গাভী।

উত্তর

ইসলামের মূল উৎস আল-কুরআন। মহাগ্রস্থ আল-কুরআন সুদীর্ঘ ২৩ বছরে লাওহেমাহফুজ থেকে মহানবি (সা.)-এর ওপর অবতীর্ণ হয়েছে। পবিত্র কুরআনের বিষয়বস্তু হলো মানুষ। মানবজাতির প্রকৃত কল্যাণ ও অকল্যাণের সঠিক পরিচয়ই আল কুরআনে দান করা হয়েছে। কুরআনের উদ্দেশ্য হলো মানবজাতিকে আল্লাহ প্রদত্ত জীবনব্যবস্থার দিকে পথপ্রদর্শন করা। মানবজীবনের যাবতীয় সমস্যর সমাধান রয়েছে এই কুরআনে তাইতো কুরআন ইসলামের মূল উৎস।

উত্তর

ইমাম সাহেব প্রথম জুমআর দিন নামাজের পূর্বের আলোচনায় এমন একটি সূরার তাফসির করলেন যাতে কিয়ামত, জান্নাত-জাহান্নাম প্রভৃতি বিষয়ের আলোচনা রয়েছে। পাঠ্যবইয়ের আলোকে এ ধরনের সূরাকে আমরা মক্কি সূরা হিসেবে অভিহিত করতে পারি। মহানবি (স.)-এর হিজরতের পূর্বে অবতীর্ণ সূরাগুলোকে মাক্কি সূরা বলে।আমরা জানি, পবিত্র কুরআনের সূরাগুলো দুই ভাগে বিভক্ত- ১. মক্কি সূরা ও ২. মাদানি সূরা। মক্কি সূরার বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে-তাওহিদ ও রিসালাতের প্রতি আহ্বান, আখিরাতের বর্ণনা (কিয়ামত, জান্নাত-জাহান্নামের আলোচনা), কাফিরদের বিভিন্ন প্রশ্নের উত্তর, পূর্ববর্তী নবি-রাসুলদের জীবনী এবং তাদের অবাধ্যদের শোচনীয় পরিণতি সম্পর্কিত আলোচনা। যেহেতু মসজিদের ইমাম সাহেব কিয়ামত, জান্নাত-জাহান্নাম সম্পর্কে আলোচনা করেছেন সেহেতু স্পষ্টতই বলা যায় যে, তিনি জুমআর পূর্বে কোনো একটি মক্কি সূরার তাফসির করেছেন।

উত্তর

দ্বিতীয় জুমআর দিন ইমাম সাহেব এমন একটি সূরার তাফসির করলেন যেখানে জাতীয়, আন্তর্জাতিক, শিক্ষা, সাংস্কৃতিক নীতিমালা এবং উত্তরাধিকার আইন ও ব্যবসায় বাণিজ্যের বিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। এ ধরনের বৈশিষ্ট্য মাদানি সূরার মধ্যে পরিলক্ষিত হয়। মহানবি (স.)-এর হিজরতের পর মদিনায় অবর্তীর্ণ সূরাগুলোকে মাদানি সূরা বলে।পাঠ্যবই অধ্যয়নে মাদানি সূরার যেসব উল্লেখযোগ্য বৈশিষ্ট্য জানতে পারি, তাহলো- মাদানি সূরায় আহলে কিতাবদের ইসলামের আহ্বান, মুনাফিকদের চরিত্র সম্পর্কিত আলোচনা রয়েছে। এছাড়া ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক, শিক্ষা-সাংস্কৃতিক নীতিমালার বর্ণনা, পারস্পরিক লেনদেন, উত্তরাধিকার আইন, ব্যবসায় বাণিজ্য, ক্রয়-বিক্রয়সহ যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের বিধানের বর্ণনা এবং সালাত, যাকাত, সাওম ও হজ ইত্যাদির বর্ণনা রয়েছে।মসজিদের ইমাম সাহেব দ্বিতীয় জুমআর দিন যেহেতু তার আলোচনায় জাতীয়, আন্তর্জাতিক, শিক্ষা-সাংস্কৃতিক নীতিমালা এবং উত্তরাধিকার আইন ও ব্যবসায় বাণিজ্যের বিধান ইত্যাদি তুলে ধরেন।সুতরাং ইমাম সাহেব মাদানি সূরার তাফসির করছিলেন- একথা নিঃসন্দেহে বলা যায়।
HSCIslamic Studies 2nd Paperবরিশাল সরকারি মহিলা কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।