"তারাই সফলকাম এবং তারাই হিদায়েতের ওপর রয়েছে"- এর ব্যাখ্যা কর।
উত্তর: উদ্ধৃত অংশটুকু সূরা আল বাকারার ৫নং আয়াতের প্রথমাংশ। এর অর্থ "তারাই তাদের পালনকর্তার নির্দেশিত পথে রয়েছে।" এখানে মুত্তাকিদের কথা বলা হয়েছে। অর্থাৎ মুত্তাকিরাই তাদের পালনকর্তার নির্দেশিত পথে রয়েছে। পূর্ববর্তী আয়াতসমূহে মুত্তাকিদের গুণাবলি বর্ণনা করা হয়েছে। যেমন মুত্তাকিরা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে, তাদের রিজিক হতে আল্লাহর পথে ব্যয় করে, আল-কুরআন ও অন্যান্য আসমানি কিতাবে বিশ্বাস রাখে এবং পরকালে বিশ্বাস করে। মুত্তাকিরা এসব বিশ্বাস করা এবং কাজে পরিণত করার কারণে তারা তাদের রবের দেখানো পথে প্রতিষ্ঠিত আর এজন্যই তারা সফল। যা উক্ত আয়াতের শেষাংশে বলা হয়েছে। এ মর্মে আল্লাহ বলেছেন, "আর তারাই যথার্থ সফলকাম।"
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
"তারাই সফলকাম এবং তারাই হিদায়েতের ওপর রয়েছে"- এর ব্যাখ্যা কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর