সূরা আল-বাকারার নামকরণের যথার্থতা ব্যাখ্যা কর।
উত্তর: বাকারা শব্দের অর্থ গাভি। সূরা বাকারায় গাভি সংক্রান্ত দুটি ঘটনা আলোচনা করা হয়েছে। যার মধ্যে প্রথমটি হলো গোবৎস পূজার মাধ্যমে বনী ইসরাইলদের শিরকে লিপ্ত হওয়ার কাহিনি। অন্যটি হলো বনী ইসরাইলের ধনাঢ্য ব্যক্তির কন্যাকে বিয়ে করে তার সম্পদের মালিক হওয়ার জন্য ভাতিজা চাচাকে হত্যা করে সে হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য আল্লাহ তায়ালা তাদের একটি গরু জবেহ করে তার এক অংশ দ্বারা মৃত ব্যক্তিকে আঘাত করলে সে উঠে নিজের হত্যাকারীর কথা বলে দিবে বলা হয়। কিন্তু অতিমাত্রায় গোবৎস পূজা ] তাদের অন্তরে গেঁথে গিয়েছিল ফলে তারা তা করতে চাচ্ছিল না। অনেক অজুহাত পেশ করার পর তারা গাভি জবেহ করল এবং হত্যার রহস্য উন্মোচিত হলো। মূলত বনী ইসরাইল জাতির অতিমাত্রায় গাভী পূজায় আকৃষ্ট হয়ে পড়ায় আল্লাহ তায়ালা তাদেরকে গাভি জবেহের মাধ্যমে গোবৎস পূজার অসারতা তুলে ধরেন এবং তা যথার্থ ও সার্থক ছিল। তাই সূরা আল বাকারার নামকরণের যথার্থতা রয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
সূরা আল-বাকারার নামকরণের যথার্থতা ব্যাখ্যা কর।
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর