শেয়ারFacebookWhatsApp

مَائِةٌ (মালাইকা) শব্দের অর্থ কী?

উত্তর: مَلَائِةٌ (মালাইকা) শব্দের অর্থ ফেরেশতাগণ।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

مَائِةٌ (মালাইকা) শব্দের অর্থ কী?

উদ্দীপক

আল্লাহ তায়ালা পৃথিবীতে একটি জাতিকে প্রতিনিধি হিসেবে পাঠাতে মনস্ত করলেন। কিন্তু ফেরেশতাদের আপত্তি সত্ত্বেও আল্লাহ তায়ালা সেই জাতিকে সৃষ্টি করে সকল বস্তুর নাম শিক্ষা দিলেন এবং সেই প্রতিনিধিকে সম্মানসূচক সিজদা দেওয়ার জন্য ফেরেশতাদের নির্দেশ দেন। ইবলিশ ব্যতীত সকলেই তাঁকে সিজদা করলেন।

আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025

উত্তর

مَلَائِةٌ (মালাইকা) শব্দের অর্থ ফেরেশতাগণ।

উত্তর

মহান আল্লাহ হযরত আদম (রা.), হযরত হাওয়া (আ.) ও বিতাড়িত ইবলিশকে উদ্দেশ্য করে বলেছেন, “তোমরা সকলে একসাথে এখান থেকে দুনিয়ায় নেমে যাও।” (সূরা আল-বাকারা: ৩৮) হযরত আদম (আ)-এর সৃষ্টির ঘটনার বিবর্তন ও ধারাবাহিকতা তাঁর ও তাঁর বংশধরদের সাথে ইবলিসের চিরস্থায়ী শত্রুতার সূচনা করে। আর মহান আল্লাহ হযরত আদম (আ.) ও হযরত হাওয়া (আ.)-কে সৃষ্টির পর জান্নাতে রেখে তাদেরকে জান্নাতের সকল নেয়ামত ভোগ করার অনুমতি দেন। সেই সাথে (গন্ধম নামক) একটি বৃক্ষের ব্যাপারে সতর্ক করেন। কিন্তু বিতাড়িত ইবলিশ সেই বৃক্ষের প্রতি হযরত আদম 'ও হযরত হাওয়া (আ.)-কে প্ররোচিত করে। তার প্ররোচনায় হযরত আদম ও হযরত হাওয়া (আ.) ভুল করে সেই (গন্ধম) বৃক্ষের ফল ভক্ষণ করেন। তখন মহান আল্লাহ তাদের সকলকে তাৎক্ষণিক দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেন এবং বলেন, "তোমরা সকলে একসাথে এখান থেকে দুনিয়ায় নেমে যাও।" (সূরা আল-বাকারা: ৩৮)

উত্তর

خَلِيفَةً আয়াতের প্রেক্ষাপট আলোচনা করা হলো : আয়াতটি সূরা আল বাকারার ৩০নং আয়াত। যার অর্থ হলো-"নিশ্চয়ই আমি পৃথিবীতে আমার খলিফা বা প্রতিনিধি নিয়োগ করতে চাই।” খলিফা শব্দের অর্থ প্রতিনিধি। পবিত্র কুরআনে খলিফা শব্দ দ্বারা মানবজাতিকে বোঝানো হয়েছে। খলিফার দায়িত্ব হলো আল্লাহর এ জমিনে মহান আল্লাহর প্রতিনিধিত্ব করা। যাতে সে সকলের সম্মুখে আল্লাহর অনুগত দাস বা গোলাম হিসেবে নিজেকে প্রকাশ করতে পারে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান পৃথিবীতে বাস্তবায়ন করা খলিফা হিসেবে মানুষের প্রধান দায়িত্ব।এই খিলাফতের দায়িত্ব দিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টির সিদ্ধান্ত গ্রহণ করে ফেরেশতাদের সামনে প্রকাশ করলেন। তখন আল্লাহ ফেরেশতাদের বললেন, "আমি পৃথিবীতে আমার খলিফা সৃষ্টি করতে চাই।" (সূরা আল-বাকারা: ৩০) এরই প্রেক্ষিতে আল্লাহ তায়ালা পৃথিবীর প্রথম মানব হযরত আদম (আ.) এবং প্রথম মানবী হযরত হাওয়া (আ.)-কে সৃষ্টি করে খেলাফতের দায়িত্ব প্রদান করেন।

উত্তর

ইবলিস অহংকারবশত হযরত আদম (আ.)-কে সিজদার নির্দেশ অমান্য করে।মহান আল্লাহ পূর্বেই সিদ্ধান্ত নিয়েছিলেন আদম (আ.)-কে সৃষ্টি করে পৃথিবীতে তাঁর খলিফা বা প্রতিনিধি হিসেবে প্রেরণ করবে। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ আদম (আ)-কে সৃষ্টি করলেন এবং তাঁকে বিভিন্ন জ্ঞানদান করে সম্মানিত করলেন। যেমন তিনি বলেছেন- وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا অর্থ : "আর তিনি আদম (আ.)-কে শেখালেন সমস্ত বস্তুর নাম।" (সূরা বাকারা : ৩১) এরপর মহান আল্লাহ আদম (আ.)-কে দ্বিতীয়বার সম্মানিত করার জন্য ফেরেশতাদের প্রতি আদমকে সিজদা করার নির্দেশ দেন। ইবলিসও এ নির্দেশের অন্তর্ভুক্ত ছিল। তাই সকল ফেরেশতার সাথে ইবলিসেরও সিজদা করা অত্যাবশ্যক ছিল। কিন্তু আল্লাহর নির্দেশমতো সকল ফেরেশতা আদমকে সেজদা করলেও ইবলিস সিজদা করেনি। সে সিজদা করতে অস্বীকার করল। উল্লেখ্য, জ্ঞানের দিক থেকে আদম (আ) সম্মানিত হওয়ায় ইবলিস তাকে হিংসা করত। তাছাড়া আদম মাটির তৈরি এবং ইবলিস আগুনের তৈরি। তাই ইবলিস নিজেকে আদম থেকে উত্তম মনে করত। এই হিংসা ও অহংকারের বশবর্তী হয়েই ইবলিস আল্লাহর নির্দেশে আদম (আ.)-কে সিজদা করা থেকে বিরত থাকল। তার এহেন অবাধ্যতা বর্ণনা করে মহান আল্লাহ বলেছেন, "সে (ইবলিস) নির্দেশ পালন করতে অস্বীকার করল এবং অহংকার প্রদর্শন করল। আর সে ছিল কাফিরদের অন্তর্ভুক্ত।” (সূরা আল-বাকারা: ৩৪) ইবলিসের এই দন্ড ও অহংকার তাকে অবস্থানচ্যুত করল। আল্লাহর একটি নির্দেশ অমান্য করার কারণে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এবং পাপে লিপ্ত হওয়ার পর তার নাম হলো ইবলিস তথা অভিশপ্ত।
HSCIslamic Studies 2nd Paperআনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।