[চিত্র]
উত্তর: উল্লিখিত আয়াতে আল্লাহ তায়ালা মানুষের জীবনধারা উল্লেখ করে তাদের কুফরিতে বিস্ময় প্রকাশ করেছেন। মানুষ আল্লাহর সেরা সৃষ্টি, প্রিয়তম সৃষ্টি। তাদের তিনি অগণিত, অসংখ্য নিয়ামত দিয়েছেন। মানুষ একটা মুহূর্তও আল্লাহর অনুগ্রহ ছাড়া চলতে পারে না। তারপরও মানুষের খেয়ালি জীবনযাপন ও গাফিলতির অন্ত নেই। তারা আল্লাহকে অস্বীকার করে। আল্লাহর নিয়ামত স্বীকার না করে কুফরি করার ধৃষ্টতা দেখায়। আল্লাহ তাই মানুষের কাছে প্রশ্ন তুলে ধরেছেন— “তোমরা কীভাবে আল্লাহর সাথে কুফরি কর? অথচ তোমরা মৃত ছিলে। অতঃপর তিনি তোমাদের জীবন দিয়েছেন। তারপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন এবং তিনিই তোমাদের জীবিত করবেন আর তার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে।” (সুরা বাকারা: ২৮)
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উত্তর

