"সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয়।” ব্যাখ্যা কর।
উত্তর: সত্য এমন একটি বিষয়, যা মানুষ নিজের মধ্যে ধারণ করলে মিথ্যার অন্ধকার হতে মুক্তি পায়। সত্য কথা বলার, সত্য পথে চলার বিশেষ উপকারিতা রয়েছে। সত্যবাদীকে প্রত্যেকে বিশ্বাস করে, সম্মান করে ও ভালোবাসে। মানুষ তার শক্তি, প্রভাব, প্রতিপত্তি দ্বারা যা অর্জন করতে পারে না সত্যবাদী সহজেই তার ওই গুণ দ্বারা তা আয়ত্ত করে। কোনো স্বার্থপর মানুষ ব্যক্তিস্বার্থের সংঘাতের কারণে তার শত্রু হয়ে গেলেও যখন সে আবেগমুক্ত হয়ে চিন্তাভাবনা করে, তখন সত্যবাদীকে সম্মান ও শ্রদ্ধা করে। সত্যের পথে চলা তিক্ত হলেও এর ফল মিষ্ট। তাই বলা যায়, সত্য মানুষকে অকল্যাণ থেকে মুক্তি দেয় এবং সার্বিক মঙ্গল ও কল্যাণ বয়ে আনে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
"সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয়।” ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর