আদর্শ রাষ্ট্র গঠনে কুরআনের ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: আদর্শ রাষ্ট্র গঠনে পবিত্র কুরআনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদর্শ রাষ্ট্রের প্রধান ভিত্তি হলো ন্যায়বিচার। কুরআনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে বলা হয়েছে "হে মুমিনগণ তোমরা ন্যায়বিচার প্রতিষ্ঠা কর আল্লাহর সাক্ষীস্বরূপ যদিও তা তোমাদের নিজেদের অথবা পিতামাতা ও আত্মীয়স্বজনের বিরুদ্ধে হয়।" (সূরা আন-নিসা: ১৩৫) শাসকের দায়িত্ব ও আমানত রক্ষা সম্পর্কে বলা হয়েছে- "আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন যে, তোমরা আমানতসমূহ তাদের নিকট অর্পণ করো যারা তার যোগ্য।" (সূরা আন নিসা: ৫৮) জনসাধারণের অধিকার ও মর্যাদা সংরক্ষণের ব্যাপারে বলা হয়েছে, "আমি অবশ্যই আদম সন্তানকে সম্মানিত করেছে।" (সূরা বনি ইসরাইল: ৭০) ধনসম্পদের সুষম বণ্টন সম্পর্কে বলা হয়েছে- "যাতে ধনসম্পদ কেবল তোমাদের মধ্যকার ধনীদের মধ্যে আবর্তিত না হয়।" (সূরা হাশর: ৭) আইনের শাসন ও জবাবদিহিতা সম্পর্কে বলা হয়েছে, "তোমরা বিচার কর মানুষের মধ্যে ন্যায়বিচারসহ।" (সূরা আন নিসা : ৫৮) পরামর্শভিত্তিক শাসন পরিচালনার ব্যাপারে বলা হয়েছে, তাদের সব কাজ সম্পদিত হয় পারস্পরিক পরামর্শের ভিত্তিতে। (সূরা আশ-শুরা: ৩৮) তাই বলা যায়, আদর্শ রাষ্ট্র গঠনে কুরআনের ভূমিকা অপরিসীম।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
আদর্শ রাষ্ট্র গঠনে কুরআনের ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর