গ্রুপ-ক এ উল্লিখিত সুরাগুলোতে মক্কি সুরার বৈশিষ্ট্যসমূহ প্রাধান্য পেয়েছে।
রাসুল (স)-এর হিজরতের পূর্বে নাজিলকৃত সুরাসমূহকে মক্কি সুরা বলা হয়। এ সুরাসমূহে মহান আল্লাহ তাওহিদ, রিসালাত, আখিরাত সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করেছেন। মানুষের উত্তম চরিত্র গঠনের মাধ্যমে কীভাবে অন্তরকে পরিশুদ্ধ করা যায় তার স্পষ্ট নির্দেশনা রয়েছে এসব সুরায় । তাছাড়া মানুষের সৃষ্টি সম্পর্কে তাত্ত্বিক আলোচনাও রয়েছে মক্কি সুরাতে।
উদ্দীপকের গ্রুপ-ক তে মক্কি সুরার বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে, এর সুরাগুলো আকারে ছোট, শব্দগুলো দুর্বোধ্য, তাওহিদ ও রিসালাতের গুরুত্ব এবং হে লোকসকল বলে সম্মোধন। এগুলো ছাড়াও মক্কি সুরায় আল্লাহর একত্ববাদ ও তা অস্বীকার করার পরিণাম বর্ণনা করা হয়েছে। তাছাড়া রিসালাত কী, রিসালাতের দায়িত্ব কারা পালন করেছেন, দায়িত্ব পালনের রীতিনীতি সম্পর্কিত নানা বিষয়ের বর্ণনা দেওয়া হয়েছে মক্কি সুরাসমূহে। আবার 'আখিরাত ও শেষ পরিণতির বর্ণনা রয়েছে এ সুরাসমূহে। পাশাপাশি মানুষের নৈতিক চরিত্র গঠন তথা দৈহিক ও আত্মিক পবিত্রতা অর্জনের যাবতীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। যেমন— আত-ত্বীন, আদ-দুহা, আল-মাউন সুরাগুলো মক্কি সুরা।