শেয়ারFacebookWhatsApp

ইজমার রুকন কয়টি?

উত্তর: ইজমার রুকন দুটি /২টি।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

ইজমার রুকন কয়টি?

উদ্দীপক

জনাব 'ম' এবং জনাব 'ন' একটি সূরার বিষয়বস্তু নিয়ে আলাপ করছিলেন। জনাব 'ম' বলেন, এ সূরার শুরুতে ইসলামের মৌলিক বিষয়সমূহ আলোচিত হয়েছে। তিনি এমন কিছু ব্যক্তি সম্পর্কে আলোচনা করেন যারা সঠিক পথের উপর অটল রয়েছে এবং তারাই সফলকাম হবেন। অপর দিকে জনাব নাজিম বলেন, শুধু তাই নয়, এ সূরায় আল্লাহ তায়ালা এমন একদলের পরিচয় তুলে ধরেছেন, যারা হিদায়েতের বিনিময় গোমরাহীকে ক্রয় করে নিয়েছে।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

উত্তর

ইজমার রুকন দুটি /২টি।

উত্তর

প্রশ্নোল্লিখিত হাদিসটির অনুবাদ হলো- রাসুল (সা.) বলেছেন, “মু'মিন ব্যক্তি না পরনিন্দুক ছিদ্রান্বেষী; আর না অভিসম্পাতকারী; আর -না অশ্লীলভাষী; আর না নির্লজ্জ।” (তিরমিযি)

উত্তর

উদ্দীপকে সূরা আল বাকারার বিষয়বস্তু নিয়ে আলোচিত হয়েছে। উদ্দীপকে জনাব 'ম' এমন কিছু ব্যক্তিদের সম্পর্কে আলোচনা করেন যারা সঠিক পথের উপর অটল রয়েছে এবং তারাই সফলকাম হবেন । উদ্দীপকে বর্ণিত জনাব 'ম' সূরা বাকারার আলোকে মুত্তকিদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে তা হলো— তারা অদৃশ্যের বিষয়ের ওপর বিশ্বাস স্থাপন করে, নামাজ প্রতিষ্ঠা করে এবং তাদেরকে দেওয়া জীবিকা বা ধনসম্পদ হতে ব্যয় করে, আসমানি কিতাবের উপর বিশ্বাস করে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তারা তাদের পালনকর্তার নির্দেশিত পথ তথা সরল পথের উপর অটল ও অবিচল থাকে। আল্লাহ তাদের এ বৈশিষ্ট্য বর্ণনা করার পর বলেছেন আর তারাই যথার্থ সফলকাম। সুতরাং সূরা আল বাকারায় বর্ণিত মুত্তকিদের বৈশিষ্ট্য যে তারা তাদের প্রতিপালকের নির্দেশিত পথে অটল রয়েছেন এবং তারা যথার্থ সফলকাম এ অংশটুকু উদ্দীপকে বর্ণিত জনাব 'ম' ''এর আলোচিত বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায় যে, জনাব 'ম' মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এবং তার আলোচিত বিষয়টি সূরা আল বাকারার।

উত্তর

উদ্দীপকে জনাব নাজিম মুনাফিকদের প্রতি ইঙ্গিত করেছেন। সূরা আল বাকারায় ১৪নং আয়াতে আল্লাহ তায়ালা তাদের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তায়ালা বলেন, “আর তারা (মুনাফিকরা) যখন ইমানদারদের সাথে মিলিত হয়, আর বলে আমরা ইমান এনেছি। আর যখন তাদের শয়তানদের (কাফির ও মুনাফিকদের) সাথে একান্তে মিলিত হয় আর বলে, আমরা তো তোমাদের সাথেই আছি। আমরা তো তাদের সাথে উপহাস করি মাত্র।” মুনাফিক শব্দটি নিফাক থেকে এসেছে। নিফাক শব্দের অর্থ— ভণ্ডামি, প্রতারণা, দ্বিমুখী নীতি অবলম্বন করা। মুনাফিক হলো যিনি প্রতারণার আশ্রয় নেন এবং দ্বিমুখী নীতি অবলম্বন করেন। পরিভাষায়, মুখে ইমানের স্বীকার কিন্তু অন্তরে অবিশ্বাসকারীকে মুনাফিক বলে। মুনাফিকের চিহ্ন তিনটি। যথা- কথায় কথায় মিথ্যা বলে, ওয়াদা খেলাপ করে, আমানতের খিয়ানত করে। মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তারা ভন্ডামি ও প্রতারণার আশ্রয় নিয়ে মুসলমানদের ক্ষতি করে। মুসলমানদের মধ্যে শত্রুতার সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করে। সূরা বাকারার ১৬নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন, “তারা (মুনাফিকরা) সে সকল লোক, যারা হিদায়েত তথা সঠিক পথের বিনিময়ে ভ্রষ্টতা ক্রয় করেছে। বস্তুত তারা তাদের এ ব্যবসায় লাভবান হতে পারেনি এবং হিদায়েতও লাভ কতে পারেনি।" উপরোক্ত আয়াত ও মুনাফিকদের পরিচয়ের সাথে উদ্দীপকে বর্ণিত জনাব নাজিমের উক্তির সাদৃশ্য বা মিল থাকায় বলা যায় যে, জনাব নাজিম মুনাফিকদের প্রতি ইঙ্গিত প্রদান করেছেন।
HSCIslamic Studies 2nd Paperরাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।