শেয়ারFacebookWhatsApp

আল-কুরআনকে ফুরকান বলা হয় কেন? ব্যাখ্যা কর।

উত্তর: কুরআন সত্য-মিথ্যার পার্থক্যকারী বলে একে ফুরকান বলা হয়। 'ফুরকান' আরবি শব্দ। এর অর্থ সত্য ও মিথ্যার পার্থক্যকারী। আল-কুরআন সত্য ও মিথ্যা, ন্যায় ও অন্যায়ের মধ্যে পার্থক্য নির্দেশ করে মানুষকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত হতে উদ্বুদ্ধ করে। এ কারণে এ মহাগ্রন্থকে ফুরকান বলা হয়।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

আল-কুরআনকে ফুরকান বলা হয় কেন? ব্যাখ্যা কর।

উদ্দীপক

অধ্যাপক ইবরাহিম শ্রেণিকক্ষে কুরআনের দুটি আয়াত নিয়ে আলোচনা করেন। প্রথম আয়াতে পাপাচার থেকে আত্মরক্ষা ও পরকালে মুক্তির গুণসম্পন্ন ব্যক্তিদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। অতঃপর দ্বিতীয় আয়াতে অনন্ত জীবনের জবাবদিহিতার প্রতি অনীহা প্রদর্শন ও স্রষ্টার প্রতি আস্থাহীনদের পরিণতির কথা ব্যক্ত করেছেন। خَتَمَ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ وَعَلَى سَبْعِهِمْ وَعَلَى أَبْصْرِهِمْ غِشَاوَةٌ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ .

ঢাকা কলেজ · 2024

উত্তর

আল-কুরআন মহান আল্লাহর কালাম।

উত্তর

কুরআন সত্য-মিথ্যার পার্থক্যকারী বলে একে ফুরকান বলা হয়। 'ফুরকান' আরবি শব্দ। এর অর্থ সত্য ও মিথ্যার পার্থক্যকারী। আল-কুরআন সত্য ও মিথ্যা, ন্যায় ও অন্যায়ের মধ্যে পার্থক্য নির্দেশ করে মানুষকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত হতে উদ্বুদ্ধ করে। এ কারণে এ মহাগ্রন্থকে ফুরকান বলা হয়।

উত্তর

অধ্যাপক ইবরাহিম সাহেবের ১ম বক্তব্যে মুত্তাকিদেরকে চিহ্নিত করা হয়েছে। মুত্তাকি হলো তারা যাদের মধ্যে তাকওয়া তথা পরহেযগারিতা রয়েছে। মুত্তাকিরা গায়েবে বা অদৃশ্যে ইমান রাখে। পরকাল তথা মৃত্যুর পরের জবাবদিহি, বেহেশত, দোজখ, হাশর, পুলসিরাত প্রভৃতি বিষয়ের ওপর পূর্ণাঙ্গ আস্থা রাখে এবং পাপাচার থেকে বিরত থাকে, যা ইবরাহিম সাহেবের বক্তব্যের প্রথমাংশে ফুটে উঠেছে। উদ্দীপকে অধ্যাপক ইবরাহিম পবিত্র কুরআনের সুরা বাকারার দুটি আয়াতের মধ্যে প্রথম আয়াতে মুত্তাকিদের চিহ্নিত করা হয়েছে। মুত্তাকিরা সর্বদা আল্লাহকে ভয় করে এবং পাপকাজ থেকে বিরত থাকে। তারা গায়েবে ইমান পোষণ করে তথা আল্লাহর অস্তিত্ব ও ক্ষমতায় বিশ্বাসের পাশাপাশি ফেরেশতা, বেহেশত-দোজখ, হাশর, পুলসিরাত, আরশ, কুরসি, তাকদির, হিসাব-নিকাশ প্রভৃতি অদৃশ্য বিষয়ের সত্যতায় বিশ্বাস পোষণ করে । পরকালে জবাবদিহির ভয়ে মুত্তাকিরা পাপাচার থেকে সর্বদা বিরত থাকে এবং সৎকর্ম করে। আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে তারা মানুষের কল্যাণে আল্লাহর নির্দেশিত পথে ব্যয় করে। উদ্দীপকে ইবরাহিম সাহেবের বক্তব্যের প্রথম আয়াতে পাপাচার থেকে আত্মরক্ষা ও পরকালে মুক্তির গুণসম্পন্ন ব্যক্তি তথা মুত্তাকিদের বৈশিষ্ট্যসমূহ চিহ্নিত করা হয়েছে।

উত্তর

অধ্যাপক ইবরাহিম সাহেবের ২য় বক্তব্যে কাফিরদের কথা বলা হয়েছে, যাদের দুনিয়া ও আখিরাতে ভয়াবহ পরিণতি রয়েছে। 'কাফির' শব্দটি মূলত 'কুফর' থেকে এসেছে। কুফর অর্থ আচ্ছাদন করা, ঢেকে দেয়া, গোপন বা আবৃত করা, অবিশ্বাস ও অস্বীকার করা। আল্লাহর অস্তিত্ব ও ক্ষমতা, রিসালাত, আখিরাত, আসমানি কিতাব, জান্নাত-জাহান্নাম, তাকদির, ফেরেশতা প্রভৃতিকে অবিশ্বাস ও অস্বীকারের নাম কুফর। যারা কুফরি করে তারাই কাফির। কাফিরদের দুনিয়ার জীবন ও আখিরাতের পরিণতি অত্যন্ত ভয়াবহ। ইবরাহিমের ২য় বক্তব্যে কাফিরদেরই ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকের অধ্যাপক ইবরাহিম শ্রেণিতে আলোচনায় কুরআনের দুটি আয়াত উল্লেখ করেন। দ্বিতীয় আয়াতে অনন্ত জীবনের জবাবদিহিতার প্রতি অনীহা প্রদর্শন ও স্রষ্টার প্রতি আস্থাহীনদের পরিণতির কথা ব্যক্ত করেছেন। কাফিররা মহান আল্লাহ তায়ালার অস্তিত্বে অবিশ্বাস প্রদর্শনপূর্বক আখিরাতের জবাবদিহিতার প্রতিও অনাস্থা প্রদর্শন করে। আল্লাহ তাদের প্রতি দুনিয়া ও আখিরাতে ভয়ংকর শাস্তির ব্যবস্থা রেখেছেন। দুনিয়ায় তাদের অন্তরসমূহে ও শ্রবণশক্তির ওপর মোহর মেরে দিয়েছেন। তাদের দৃষ্টিশক্তির ওপর আবরণ টেনে দিয়েছেন। ফলে কাফিররা ভালো-মন্দ বিচার করতে পারে না। সত্য-মিথ্যার পার্থক্য তাদের কাছে দৃশ্যহীন। ফলশ্রুতিতে তারা আর কোনো সৎকর্ম করার সক্ষমতা রাখে না। সত্যবিমুখ আল্লাহদ্রোহী মানসিকতা ও কার্যক্রমের জন্য আখিরাতে তারা চিরস্থায়ী ধ্বংসে নিপতিত হবে। তাদের চিরস্থায়ীভাবে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। উপরের আলোচনার মাধ্যমে প্রতীয়মান হয় যে, অধ্যাপক ইবরাহিম সাহেব তার বক্তব্যের ২য় অংশে কাফিরদের চিহ্নিত করেছেন। কাফিরদের দুনিয়া ও. আখিরাতে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। কাফিররা যেসব কাজের মাধ্যমে অভিশপ্ত হয়েছে, আমাদের উচিত সেসব কাজ থেকে বিরত থাকা।
HSCIslamic Studies 2nd Paperঢাকা কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।