শেয়ারFacebookWhatsApp

[চিত্র] অর্থ কী?

উত্তর: [চিত্র] অর্থ আকাশ।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

[চিত্র] অর্থ কী?

উদ্দীপক

মাওলানা হাসান শরীফ দীনের দাওয়াত দেওয়ার জন্য এক এলাকা সফরে যান। সেখানে জুমার খুতবায় তিনি আল্লাহর নৈকট্যশীল বান্দাদের পুরস্কার বিষয়ে এমন একটি স্থানের উদাহরণ দেন যাতে সুস্বাদু ফল- মূল, রং-বেরঙের ফুল, প্রবাহিত ঝর্ণা ও পবিত্র সঙ্গীর মনোমুগ্ধকর সমাহার রয়েছে। তিনি বিদায় কালে যাচাই বাছাই করে একজন লোককে তাঁর প্রতিনিধি বানানোর প্রস্তাব করলে উপস্থিত জনৈক ব্যক্তি বলেন- “সিদ্ধান্তটি ঠিক হয়নি। আমিই প্রতিনিধি হওয়ার যোগ্য।”

চট্টগ্রাম কলেজ · 2024

উত্তর

question image অর্থ আকাশ।

উত্তর

ঋণের অশুভ তথা মারাত্মক পরিণতি সম্পর্কিত হাদিসটি দ্বারা রাসুল (স) আমাদেরকে ঋণ গ্রহণে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। ঋণ হলো এমন এক ধরনের দায়বদ্ধতা, যার জন্য নিজের মর্যাদা ক্ষুণ্ণ হয় এবং দুশ্চিন্তাগ্রস্ত হতে হয়। একজন ঋণগ্রহীতা সমাজে স্বাধীনভাবে চলতে পারে না। কারণ সবসময় ঋণদাতার উপস্থিতি তার মনে উদ্বেগের সৃষ্টি করে । কখনও কখনও জনসমক্ষে তাকে ঋণের জন্য অপমানিত হতে হয়। এসব লাঞ্ছনা ঋণগ্রহীতাকে স্বস্তিতে থাকতে দেয় না। সে রাতে দুশ্চিন্তার শিকার হয় এবং তার সার্বিক অবস্থার উন্নতি বাধাগ্রস্ত হয়। এরূপ অবস্থা থেকে বাঁচার জন্যই রাসুল (স) ঋণ গ্রহণ থেকে সাবধান থাকার নির্দেশ দিয়ে বলেন, “তোমরা ঋণ থেকে বেঁচে থাকো। কেননা নিশ্চয় ঋণ হলো রাতের দুশ্চিন্তা ও দিনের লাঞ্ছনা।” (বায়হাকি)

উত্তর

মাওলানা হাসান শরীফের উল্লিখিত স্থানের সাথে পবিত্র কুরআনের সুরা আল বাকারার ২৫ নম্বর আয়াতে মুমিনের জন্য পরম সাফল্যের সুসংবাদের কথার মিল রয়েছে। ইমান অর্থ বিশ্বাস, মুমিন মানে বিশ্বাসী। মুমিন হচ্ছে সেই ব্যক্তি যিনি আল্লাহকে সবসময় স্মরণ করে, ভালোবাসে ও তাকে ভয় পায়। সেই সব মুমিনদের জন্য মহান আল্লাহ অনেক সুসংবাদ ঘোষণা করেছেন। যেখানে তারা নিজের ইচ্ছে মতো চলা ফেরা করতে পারবে। অর্থাৎ সৎকর্মপরায়ণ মুমিন পাবে জান্নাত। উদ্দীপকে জান্নাতের কথাই ফুটে উঠেছে। উদ্দীপকে বলা হয়েছে, আল্লাহর নৈকট্যশীল বান্দাদের পুরস্কারের বিষয়ে আল্লাহ বলেন, তারা এমন একটি স্থানে থাকবে যেখানে সব পাবে। কোনো প্রকার কষ্ট পাবে না। অর্থাৎ, উল্লিখিত স্থানটি জান্নাতকে নির্দেশ করে। যা মুমিনদের জন্য মহপুরস্কার। কেননা জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণাসমূহ। সেখানে তাদেরকে ফলমূলসহ বিভিন্ন জীবিকা দেওয়া হবে। জান্নাতে এমন কোনো কিছু বাদ থাকবে না যেটা মুমিন ব্যক্তিরা চায়। মুমিন ও সৎকর্মশীলদের অন্তহীন পুরস্কার ও কল্যাণ সম্পর্কে সুরা বাকারার ২৫ নম্বর আয়াতে বলা আছে। সুতরাং ইমান এনে সৎকর্মশীল হলে আল্লাহ সন্তুষ্ট হন। আর তিনি সন্তুষ্ট হয়ে মুমিনদের চিরসুখের জান্নাত দান করবেন।

উত্তর

জনৈক ব্যক্তির সাথে সংগতিপূর্ণ পবিত্র কুরআনের হযরত আদম (আ)- কে ইবলিস কর্তৃক অস্বীকৃতির বিষয়টি ফুটে উঠেছে। ইবলিসের পরিণাম ছিল অত্যন্ত ভয়াবহ। ইবলিসের আসল নাম আযাযিল। আল্লাহর রহমত থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হওয়ায় তার নাম হয়েছে শয়তান বা ইবলিস। মহান আল্লাহ তায়ালা আদম (আ)-এর শ্রেষ্ঠত্বের স্বীকৃতি আদায়ের জন্য ফেরেশতা ও ইবলিসকে সিজদা করতে বলেছিল। কিন্তু ইবলিস সিজদা করেনি। আল্লাহর কথা অমান্য করেছে। যা উদ্দীপকের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকে মাওলানা হাসান যাচাই-বাছাই করে একজন লোককে তার প্রতিনিধি প্রস্তাব করলে উপস্থিত জনৈক ব্যক্তি বলেন- সিদ্ধান্তটি ঠিক না। আমি প্রতিনিধি হওয়ার যোগ্য। ঠিক এমন ঘটনা ঘটেছিল আদম (আ)-কে খলিফা নিযুক্ত করার সময়। মহান আল্লাহ তায়ালা পৃথিবীতে তাঁর খলিফা বা প্রতিনিধি পাঠানোর জন্য ফেরেশতাদের কাছে আদম (আ)-কে সম্মানসূচক সিজদা করার নির্দেশ দেন। এই সিজদা আদম (আ)-এর প্রতি ছিল না; বরং আল্লাহর আদেশের আনুগত্যের ছিল। তখন ফেরেশতারা সিজদা করলো। কিন্তু ফেরেশতাদের দলে আযাযিল নামক এক জিন ছিল। সে আদম (আ)- কে সিজদা করতে অস্বীকৃতি জানায়। ফলে সে আল্লাহর নির্দেশ অমান্য করল। নিজের বড়ত্ব ও শ্রেষ্ঠত্বের জন্য অহংকার করলো। ফলে তার এতদিনের সব আমল বিনষ্ট হয়ে গেলো। আল্লাহর নির্দেশ অমান্য করায় সে কাফিরদের অন্তর্ভুক্ত হলো। পাপে লিপ্ত হওয়ার পর তার নাম হলো ইবলিস তথা অভিশপ্ত। উপরের আলোচনা থেকে বোঝা যায়, জনৈক ব্যক্তির সাথে সংগতিপূর্ণ পবিত্র কুরআনের ইবলিসের চরিত্রের মিল পাওয়া যায়।
HSCIslamic Studies 2nd Paperচট্টগ্রাম কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।