শেয়ারFacebookWhatsApp

'বাকারা' শব্দের অর্থ কী?

উত্তর: 'বাকারা' শব্দের অর্থ গাভী।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

'বাকারা' শব্দের অর্থ কী?

উদ্দীপক

'ক' নামক এলাকায় মানুষ প্রাকৃতিক সম্পদ ও স্রষ্টার নানা অনুগ্রহ ভোগ করে। কিন্তু একটু সমস্যায় পড়লেই তারা স্রষ্টার সকল অনুগ্রহ অস্বীকার করে বসে। পার্শ্ববর্তী 'খ'এলাকার কিছু লোক মনে করে, অদৃশ্য বলে কিছু নেই। পৃথিবীতেই স্বর্গ ও নরক। দুঃখ-কষ্ট, প্রাকৃতিক বিপর্যয় বা ভয় ভীতি প্রদর্শন- কোন কিছুতেই তারা তাদের নীতির পরিবর্তনে আগ্রহী নয়।

চট্টগ্রাম কলেজ · 2024

উত্তর

'বাকারা' শব্দের অর্থ গাভী।

উত্তর

আলোচ্য আয়াত দ্বারা পবিত্র কুরআনের সংশয়হীনতার ঘোষণা দেওয়া হয়েছে। আয়াতটি হলো- question image অর্থ: এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এটি সুরা বাকারার ২ নং আয়াত। এটি পবিত্র কুরআনের নির্ভুলতাকে নির্দেশ করে। আল-কুরআন সন্দেহমুক্ত কিতাব। সন্দেহের উদ্রেক হতে পারে এমন কোনো বিষয়ই এতে নেই। মহাগ্রন্থ আল-কুরআনের প্রথম ও প্রধান অলৌকিকতা হলো এ গ্রন্থ নিজেই নিজের সংশয়হীনতা ও ত্রুটিহীনতার ঘোষণা দিয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'ক' এলাকার মানুষের সাথে পবিত্র কুরআনের উল্লিখিত বনি ইসরাইল জাতির সাদৃশ্য রয়েছে। হযরত ইয়াকুব (আ)-এর অপর নাম ইসরাইল। তার বংশধরেরাই ইতিহাসে বনি ইসরাইল বা ইসরাইল জাতি হিসেবে পরিচিত। এ জাতিকে আল্লাহ এক সময় পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। তাদেরকে আল্লাহ তায়ালা অনেক নিয়ামত দান করেছেন। কিন্তু বিনিময়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ না করে বিভিন্ন পাপাচারে লিপ্ত ছিল। যা উদ্দীপকের 'ক' এলাকার সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকে 'ক' নামক এলাকায় মানুষ প্রাকৃতিক সম্পদ ও স্রষ্টার নানা অনুগ্রহ ভোগ করে। কিন্তু একটু সমস্যা পড়লেই তারা স্রষ্টার সকল অনুগ্রহ অস্বীকার করে। বনি ইসরাইল জাতিও তেমনিই করতো। বনি ইসরাইল জাতিদের সঠিক পথ দেখানোর জন্য হযরত মুসা (আ) নবি হিসেবে প্রেরিত হয়েছিলেন। আল্লাহর নির্দেশে বনি ইসরাইলদের জন্য হযরত মুসা (আ) শরিয়ত আনতে সিনাই পর্বতমালায় গেলে তারা সামেরি নামক এক গো-পূজারির প্ররোচনায় গো-বৎস পূজায় লিপ্ত হয়। এটি ছিল জঘন্যতম শিরক। তাদের খাদ্যাভাব দূরীকরণে আল্লাহ তায়ালা বেহেশতি খাবার মান্না ও সালওয়া প্রদান করেন। পিপাসা দূরীকরণে পানি দান করেন। তারপরেও ঐ জাতি সকল অনুগ্রহ অস্বীকার করে। এতকিছু করার পরেও আল্লাহ তায়ালা অনুগ্রহ দান করে বনি ইসরাইলদের হেফাজত করেছেন। সুতরাং উদ্দীপকের 'ক' এলাকার মানুষের সাথে বনি ইসরাইল জাতির সাদৃশ্য রয়েছে।

উত্তর

'খ' এলাকার মানুষেরা সুরা আল-বাকারার আলোকে কুফরি করেছে। যার পরিণতি অত্যন্ত ভয়াবহ। কাফির শব্দটি আরবি কুফর শব্দ থেকে এসেছে। কুফর অর্থ অস্বীকার করা, ঢেকে দেওয়া, প্রত্যাখ্যান করা ইত্যাদি। যে ব্যক্তি আল্লাহ্, রাসুল, আসমানি কিতাব, আখিরাত, · বেহেশত-দোজখ, ফেরেশতা ইত্যাদি ইসলামের মহাসত্যকে অস্বীকার করে, তাকেই কাফির বা অবিশ্বাসী বলা হয়। ইসলামের পরিভাষায় কুফর ইমানের বিপরীত অর্থে ব্যবহৃত হয়। কুরআন ও পরকালকে অস্বীকার করায় 'খ' এলাকার মানুষেরা কাফির হিসেবে পরিগণিত হবে। উদ্দীপকে 'খ' এলাকার কিছু লোক মনে করে, অদৃশ্য বলে কিছু নেই। পৃথিবীতেই স্বর্গ ও নরক । দুঃখ-কষ্ট, প্রাকৃতিক বিপর্যয় বা ভয়-ভীতি প্রদর্শন কোন কিছুতেই তারা তাদের নীতির পরিবর্তনে আগ্রহী নয়। যা কুফরির শামিল। মানবজীবনে কুফরের পরিণতি অত্যন্ত ভয়াবহ। কুফরের ফলে শুধু দুনিয়াতেই নয় বরং আখিরাতেও মানুষকে-শোচনীয় পরিণতি বরণ করতে হবে। কাফিররা দুনিয়াতে নানা প্রকার অসৎকাজে জড়িয়ে পড়ে। তারা আল্লাহ তায়ালার বিধি-বিধান মেনে চলে না। আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হন ফলে তাদের ধ্বংস অনিবার্য। পরকালে কাফিররা জাহান্নামের যন্ত্রনাদায়ক শাস্তি ভোগ করবে । তারা জাহান্নামে চিরকাল থাকবে। তাই পরিশেষে বলা যায়, 'খ' এলাকার মানুষেরা কুফরি করেছে। কুফর একটি মারাত্মক পাপ। তাই আমাদের উচিত কুফরি থেকে বেঁচে থাকা।
HSCIslamic Studies 2nd Paperচট্টগ্রাম কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।