সুরা বাকারায় বর্ণিত মুত্তাকিদের গুণগুলো লেখো।
উত্তর: 'মুত্তাকি' বলতে আল্লাহভীরু লোকদের বোঝায়। মুত্তাকি শব্দের অর্থ আল্লাহভীরু বা পরহেজগার। জন্মগত বা বংশগত কারণে কারো পক্ষে মুত্তাকি হওয়া সম্ভব নয়। মুত্তাকি হতে হলে কিছু বৈশিষ্ট্যের প্রয়োজন। সুরা বাকারার আলোকে সেগুলো হলো অদৃশ্য গুণ বাবিষয়ের অস্তিত্বে বিশ্বাসী হতে হয়। সব হুকুম-আহকাম পালনের মাধ্যমে সালাত কায়েম করতে হয়। মুত্তাকিগণ বিশ্বাস করে মহান আল্লাহর পক্ষ হতে তাঁর রাসুল (স)-এর প্রতি অবতীর্ণ কিতাবের ওপর এবং তারা আরও বিশ্বাস করে পূর্ববর্তী রাসুলগণের প্রতি অবতীর্ণ কিতাবের ওপর। আর তারা পরকালে দৃঢ় বিশ্বাস পোষণ করে। পরিশেষে মুত্তাকিগণকে আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে মানুষের কল্যাণে তারা ব্যয় করেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
সুরা বাকারায় বর্ণিত মুত্তাকিদের গুণগুলো লেখো।
উত্তর