“তারা বধির, মূক ও অন্ধ। সুতরাং তারা ফিরে আসবে না”— এর মর্মার্থ লিখ।
উত্তর: তারা বধির, বোবা, অন্ধ সুতরাং তারা ফিরে আসবে না। এখানে মুনাফিকদেরকে আল্লাহ বধির, মূক, অন্ধ বলেছেন। মুনাফিকরা পথহারা এবং তাদের অন্তর ঘোর অন্ধকারাচ্ছন্ন। তারা সদুপদেশ শ্রবণ করা, সত্য চিনতে পারা কিংবা তাদের ভুলের জন্যে অনুতাপ প্রকাশ করার শক্তি একেবারেই হারিয়ে ফেলেছে। তাই তাদেরকে ইমানের দাওয়াত দিলেও তারা ফিরে আসবে না। তাদের চোখের ওপর এমন আবরণ পড়ে আছে যে, তারা আল্লাহর দেখানো সঠিক পথ দেখার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তাই আল্লাহ তাদেরকে সূরা বাকারার ১৮নং আয়াতে স্পষ্ট ভাষায় বধির, বোবা, অন্ধ বলে ঘোষণা দিয়েছেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
“তারা বধির, মূক ও অন্ধ। সুতরাং তারা ফিরে আসবে না”— এর মর্মার্থ লিখ।
উত্তর