শেয়ারFacebookWhatsApp

সনদ কী?

উত্তর: সনদ শব্দের অর্থ দলিল, রেকর্ড, সূত্র, প্রমাণ ইত্যাদি। হাদিস বর্ণনাকারীদের নামের পারস্পরিক ক্রমধারাকে সনদ বলে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

HSC Islamic Studies 2nd Paper · CQ

উদ্দীপক

(i) আর তাদের দৃষ্টান্ত তাদের মতো যারা ঝড়ের রাতে হেঁটে বেড়ায়, যেখানে অন্ধকার, বজ্রপাত ও বিদ্যুৎ রয়েছে। গর্জন করতে করতে কানে আঙ্গুল ঢুকিয়ে বাঁচাতে চায় মৃত্যুভয়ে। (ii) আর যখন তাদেরকে বলা হয়, অন্যরা যেমন ইমান এনেছে তেমনি ইমান আনো, তখন তারা বলে, আমরা কি বোকার মতো ইমান আনব?

রাজশাহী কলেজ · 2024

উত্তর

সনদ শব্দের অর্থ দলিল, রেকর্ড, সূত্র, প্রমাণ ইত্যাদি। হাদিস বর্ণনাকারীদের নামের পারস্পরিক ক্রমধারাকে সনদ বলে।

উত্তর

ذلِكَ الْكِتَبُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِين অর্থ এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ সংশয় নেই। আয়াতটি সূরা বাকারার ২নং আয়াত। এ আয়াতে পবিত্র কুরআন আল্লাহর কালাম হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। কুরআন নাযিল করা হলে মক্কায় কাফিররা একে রাসুল (সা.)-এর মনগড়া বাণী বা পূর্বেকার কিচ্ছাকাহিনি বলে তুচ্ছতাচ্ছিল্য করত। তাদের সেসব ভ্রান্ত ধারণা ও বক্তব্যকে প্রত্যাখ্যান করে এ আয়াত দ্বারা এটাই বলা হয়েছে, এটি প্রকৃতপক্ষেই আল্লাহর কিতাব। এটি লাওহে মাহফুজে সুরক্ষিত রয়েছে। সেখান থেকে বায়তুল ইজ্জাতে লাইলাতুল কদরে অবতীর্ণ করা হয়। সেখান থেকে ধীরে ধীরে জিব্রাইল (আ.)- এর মাধ্যমে মহানবি (সা.)-এর নিকট নাযিল করা হয়। এ ব্যাপারে কোনো প্রকার সন্দেহ সংশয়ের অবকাশ নেই।

উত্তর

(i) এ মুনাফিকদের বোঝানো হয়েছে। কেননা এখানে বলা হয়েছে তাদের দৃষ্টান্ত তাদের মতো যারা ঝড়ের রাতে হেঁটে বেড়ায় যেখানে অন্ধকার, বজ্রপাত ও বিদ্যুৎ রয়েছে। গর্জন করতে করতে কানে আঙুল ঢুকিয়ে বাঁচাতে চায় মৃত্যু ভয় । এদের পরিণতি কঠোর। মুনাফিকরা ইসলামের দুর্দিনে নীরবতা অবলম্বন করে, আর সুদিনে স্বার্থ উদ্ধারে এগিয়ে আসে। মুনাফিকগণ বধির, মূক ও অন্ধের ন্যায় সত্য শোনার, সত্য বলার, সত্য দেখার ও সত্যের দিকে ফিরে আসার ক্ষমতা হারিয়ে ফেলে। তাদের সম্পর্কে আল্লাহ বলেন, “তাদের উদাহরণ সেসব লোকের মতো, যারা দুর্যোগপূর্ণ আকাশ হতে বর্ষণমুখর রাতে পথ চলে, যাতে আরো আঁধার, বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক। মৃত্যুর ভয়ে গর্জনের সময় তারা স্বপ্ন কানে আঙুল প্রবেশ করে রক্ষা পেতে চায়। (সূরা বাকারা : ১৯) তাদের ভণ্ডামির জন্যে আল্লাহ তাদের দুনিয়ার শান্তি কেড়ে নেন এবং আখিরাত জীবনে পীড়াদায়ক ও কঠিন এবং অনন্তকালের শাস্তিতে নিক্ষেপ করবেন।

উত্তর

উদ্দীপকের (ii) এ বোকা বলতে সাহাবায়ে কেরামগণকে বুঝানো হয়েছে। সাহাবা অর্থ সঙ্গী বা সাথি। সাধারণত মহানবি (সা.)-এর সাথিদের সাহাবা বলা হতো। মহানবি (সা.)-এর জীবদ্দশায় যারা মহানবি (সা.)-এর সাহচর্য লাভ করেছিল তাদেরকে সাহাবা বলা হয়। সাহাবায়ে কেরামগণের অনেক অর্জনগুলোর মাঝে সবচেয়ে বড় অর্জন হলো তারা মহান আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং আল্লাহ্ তায়ালাও তাদের প্রতি সন্তুষ্ট। আল্লাহ তায়ালা তাদের প্রতি সন্তুষ্টির বিষয়টি পবিত্র কুরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন। যেমন তিনি বলেন, “আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তাঁরাও (আল্লাহর) তাঁর প্রতি সন্তুষ্ট হয়েছেন।” (সূরা মুজাদালাহ : ২২০) মহান আল্লাহ পবিত্র কুরআনের সূরা হাদিদের ১০নং আয়াতে সাহাবিদের ব্যাপারে জান্নাতের ওয়াদা করে বলেন, “তবে আল্লাহ তাদের সকলকেই কল্যাণের (জান্নাতের) প্রতিশ্রুতি দিয়েছেন।” হযরত ইমরান ইবনে হুসাইন (রা.) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আমার উম্মতের মধ্যে সর্বোত্তম তারা যারা আমার যুগে রয়েছে অর্থাৎ সাহাবায়ে কেরামগণ। অতঃপর তাদের পরবর্তী যুগের উম্মত অর্থাৎ তাবেয়ীন। অতঃপর তাদের পরবর্তী যুগের উম্মত অর্থাৎ তাবে তাবেয়ীন। (বুখারি ও মুসলিম) অতএব বলা যায়, সাহাবায়ে কেরামগণ উম্মতে মুহাম্মাদির মধ্যে সর্বশ্রেষ্ঠ। তাদের অক্লান্ত পরিশ্রমে মহানবি (সা.)-এর বাণী এবং ইসলামের দাওয়াত সমগ্র পৃথিবীতে পৌছিয়েছে এবং তারা সরাসরি রাসুল (সা.)-এর সান্নিধ্য লাভ করেছিলেন। তাই বলা যায়, সাহাবাদের অর্জন হলো তারা কিয়ামত পর্যন্ত সকল উম্মতের জন্য উত্তম নমুনা হয়ে থাকবেন। তারা যেভাবে আল্লাহকে এবং রাসুলকে এবং কুরআন ও ইসলামের বিধানগুলো পালন করেছিলেন। তাদের মতো ইমান আনয়ন করা সকলের কর্তব্য। দুনিয়া ও আখিরাতে নবি-রাসুলগণের পরে তাদের মর্যাদা সবচেয়ে বেশি।
HSCIslamic Studies 2nd Paperরাজশাহী কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।