ذلِكَ الْكِتَبُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِين
উত্তর: ذلِكَ الْكِتَبُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِين অর্থ এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ সংশয় নেই। আয়াতটি সূরা বাকারার ২নং আয়াত। এ আয়াতে পবিত্র কুরআন আল্লাহর কালাম হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। কুরআন নাযিল করা হলে মক্কায় কাফিররা একে রাসুল (সা.)-এর মনগড়া বাণী বা পূর্বেকার কিচ্ছাকাহিনি বলে তুচ্ছতাচ্ছিল্য করত। তাদের সেসব ভ্রান্ত ধারণা ও বক্তব্যকে প্রত্যাখ্যান করে এ আয়াত দ্বারা এটাই বলা হয়েছে, এটি প্রকৃতপক্ষেই আল্লাহর কিতাব। এটি লাওহে মাহফুজে সুরক্ষিত রয়েছে। সেখান থেকে বায়তুল ইজ্জাতে লাইলাতুল কদরে অবতীর্ণ করা হয়। সেখান থেকে ধীরে ধীরে জিব্রাইল (আ.)- এর মাধ্যমে মহানবি (সা.)-এর নিকট নাযিল করা হয়। এ ব্যাপারে কোনো প্রকার সন্দেহ সংশয়ের অবকাশ নেই।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
ذلِكَ الْكِتَبُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِين
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর