শেয়ারFacebookWhatsApp

"দুইজন ব্যতীত হিংসা করা বৈধ নয়”- ব্যাখ্যা কর।

উত্তর: হিংসা গুরুতর পাপ কাজ, যা ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে। কিন্তু রাসুল (সা.) দুটি উদ্দেশ্যে হিংসা করা যাবে বলে অনুমোদন দিয়েছেন। আর তা হলো-১. এমন ব্যক্তির ব্যাপারে হিংসা করা যাবে, যাকে আল্লাহ তায়ালা ধনসম্পদ দিয়েছেন- আর তিনি তা সৎ পথে ব্যয় করেন। ২. এমন ব্যক্তির ব্যাপারে হিংসা করা যাবে, যাকে আল্লাহ তায়ালা জ্ঞান দিয়েছেন- তিনি তা দ্বারা বিচার করেন এবং লোকদের শিক্ষা দেন। নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে এ দুটো হিংসা নয় বরং তা হলো ঈর্ষা ভালো কাজে অগ্রগামী হওয়ায় তীব্র আকাঙ্ক্ষা হিসেবে ধরে নেওয়া যায়। এজন্য এ দুধরনের লোকের ব্যাপারে হিংসা তথা ঈর্ষা করা অনুমতি আছে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

"দুইজন ব্যতীত হিংসা করা বৈধ নয়”- ব্যাখ্যা কর।

উদ্দীপক

মুফতি মাহমুদুল হাসান সাহেব জুমার খুতবা দানগালে বলেন যে, ইমানের সত্তরটির অধিক শাখা রয়েছে, তার মধ্যে সর্বোৎকৃষ্ট শাখা হলো 'লা ইলাহা ইল্লাল্লাহ' বলা এবং সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। তিনি আরও একটি হাদিস বলেন, "একজন মুসলিম অপর মুসলিমের ভাই, সে তার ভাইয়ের ওপর জুলুম করে না, তার ভাইকে তার শত্রুর হাতে তুলে দেয় না আর যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণে নিয়োজিত থাকে, আল্লাহ তায়ালা সে ব্যক্তির প্রয়োজন পূরণে নিয়োজিত থাকেন।”

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025

উত্তর

সাওম অর্থ বিরত থাকা। এর ফার্সি প্রতিশব্দ হলো রোযা।

উত্তর

হিংসা গুরুতর পাপ কাজ, যা ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে। কিন্তু রাসুল (সা.) দুটি উদ্দেশ্যে হিংসা করা যাবে বলে অনুমোদন দিয়েছেন। আর তা হলো-১. এমন ব্যক্তির ব্যাপারে হিংসা করা যাবে, যাকে আল্লাহ তায়ালা ধনসম্পদ দিয়েছেন- আর তিনি তা সৎ পথে ব্যয় করেন। ২. এমন ব্যক্তির ব্যাপারে হিংসা করা যাবে, যাকে আল্লাহ তায়ালা জ্ঞান দিয়েছেন- তিনি তা দ্বারা বিচার করেন এবং লোকদের শিক্ষা দেন। নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে এ দুটো হিংসা নয় বরং তা হলো ঈর্ষা ভালো কাজে অগ্রগামী হওয়ায় তীব্র আকাঙ্ক্ষা হিসেবে ধরে নেওয়া যায়। এজন্য এ দুধরনের লোকের ব্যাপারে হিংসা তথা ঈর্ষা করা অনুমতি আছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত মুফতি মাহমুদুল হাসান সাহেব জুমার খুতবা দানকালে বলেন যে, ইমানের সত্তরটির অধিক শাখা প্রশাখা রয়েছে। এর মধ্যে সর্বোৎকৃষ্ট বা সর্বোত্তমটি হলো "লা ইলাহা ইল্লাল্লাহ” বলাএবং সর্বনিম্ন শাখা হলো "রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা।” এটি ইমানের শাখা প্রশাখা সম্পর্কিত হাদিসের অংশবিশেষ। আলোচ্য হাদিসে আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই বলে একত্ববাদে অটল বিশ্বাস করাকে ইমানের সর্বশ্রেষ্ঠ শাখা বলে চিহ্নিত করা হয়েছে। আর রাস্তা থেকে কাঁটা, কষ্টদায়ক বা অনিষ্টকর বস্তু বিদূরিত করাকে ক্ষুদ্রতম শাখা বলে চিহ্নিত করা হয়েছে। ইমান হলো ইসলামের মৌল ভিত্তি। 'লা ইলাহা ইল্লাহ' বলে এক আল্লাহকে ইলাহ ও সর্বময় ক্ষমতার মালিক এবং বিধানদাতা হিসেবে মেনে নিয়ে জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগি করতে হবে এবং তারই আনুগত্য করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কিছুই আর ইবাদত বা উপাসনার যোগ্য নয়। কেননা আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ বা মাবুদ নেই। তাই এটাকেই ইমানের সর্বশ্রেষ্ঠ শাখা বলা হয়েছে।আর রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া ইমানের সর্বনিম্ন শাখা বলা হয়েছে। সুতরাং আমাদের উচিত ইমানের শাখা প্রশাখার প্রতি যথাযথ মর্যাদা প্রদানপূর্বক জীবনের সর্বক্ষেত্রে তার অনুশীলন করা।

উত্তর

উদ্দীপকে বর্ণিত মুফতি সাহেবের বলা দ্বিতীয় হাদিস হলো-একজন মুসলিম অপর মুসলিমের ভাই। সে তার ভাইয়ের উপর জুলুম করে না, তার ভাইকে তার শত্রুর হাতে তুলে দেয় না আর যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণে নিয়োজিত থাকে, আল্লাহ তায়ালা সে ব্যক্তির প্রয়োজন পূরণে নিয়োজিত থাকেন। (বুখারি ও মুসলিম) এ হাদিসে মহানবি (সা.) মুসলমানগণের পারস্পরিক সম্পর্ক এবং তাদের প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে উল্লেখ করেছেন। কাজেই হাদিস হতে আমরা যে শিক্ষা গ্রহণ করতে পারি তাহলো-১. মুসলমানগণ পরস্পর ভাই ভাই।২. এক মুসলমান তার অপর মুসলমান ভাইয়ের ওপর অত্যাচার করতে পারে না।৩. অথবা তাকে শত্রুর নিকটও সোপর্দ করতে পারে না।৪. সর্বদা মুসলমান ভাইয়ের সাহায্যে এগিয়ে আসা কর্তব্য।৫. সকল মুসলমানদের সাথে পরস্পর সম্প্রীতি, সৌহার্দ ও ভ্রাতৃত্বের বন্ধন ও সম্পর্ক বজায় রেখে চলতে হবে। ৬. মুসলমানদের স্বার্থরক্ষায় এগিয়ে আসতে হবে।৭. মুসলমানদের স্বার্থহানিকর ও ক্ষতিকর কোনো কাজ করা যাবে না।৮. মুসলিম ভাই কোনো অন্যায় করলে তা সংশোধন ও ক্ষমা করে দেওয়া উচিত।৯. সর্বাবস্থায় মুসলিম জাতিসত্তার স্বার্থ সংরক্ষণ করতে হবে। তাহলেই আল্লাহর সাহায্য পাওয়া যাবে।অতএব, আমাদের উচিত এ হাদিসের শিক্ষা গ্রহণ করে তা জীবনে অনুশীলন করা।
HSCIslamic Studies 2nd Paperবীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

"দুইজন ব্যতীত হিংসা করা বৈধ নয়”- ব্যাখ্যা কর। | Prosthuti