"তোমরা প্রত্যেকেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে।”– ব্যাখ্যা কর।
উত্তর: "তোমরা প্রত্যেকেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে।” এটি বুখারি ও মুসলিম শরীফে উল্লিখিত মহানবি (সা.)-এর হাদিসের অংশবিশেষ। হাদিসের মূল বিষয় হলো- প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থানে দায়িত্বশীল ও রক্ষক। প্রতিটি মানুষ সে যে পর্যায়েরই হোক, যে অবস্থানেই হোক না কেন, তাকে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে। শাসক যেমন তার অধীনস্থ প্রজা সম্পর্কে জিজ্ঞাসিত হবে, তেমনি প্রজাকেও তাদের কর্তব্য - সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এভাবে ব্যক্তি, পরিবার, সমাজ, কর্মস্থল তথা সবক্ষেত্রেই প্রতিটি মানুষই দায়িত্বশীল এবং এ দায়িত্বের ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
"তোমরা প্রত্যেকেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে।”– ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর