বর্তমানে সমাজে উদ্দীপকে উদ্ধৃত হাদিসটি যথা- “মানুষ তার বন্ধুর আদর্শ দ্বারা প্রভাবিত হয়, তাই তোমাদের প্রত্যেকেই যেন দেখে নেয় সে কার সাথে বন্ধুত্ব করছে" খুবই যুগোপযোগী। বর্তমান সমাজে তরুণদের অধিকাংশই তাদের নীতি নৈতিকতা হারিয়ে বিজাতীয় সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়ে অসৎ চরিত্রের অধিকারী হচ্ছে। সমাজে তরুণদের মধ্যে উন্নত চারিত্রিক গুণাবলিসম্পন্ন মানুষ যেমন, সৎ ভদ্র, মার্জিত তাকওয়াবান ইত্যাদি গুণাবলিসম্পন্ন মানুষ পাওয়া খুবই দুষ্কর। সুতরাং অধিকাংশ খারাপ মানুষের মধ্যে ভালো মানুষের প্রভাব তুলনামূলক কম থাকায় আমাদের তরুণরা নৈতিকাহীন মানুষকেই বন্ধু হিসেবে গ্রহণ করছে। যা তার ব্যক্তিজীবন থেকে শুরু করে পারিবারিক ও সামাজিক জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। সুতরাং আদর্শ মানুষ হওয়ার জন্য আদর্শ বন্ধু নির্বাচন করা জরুরি। এক্ষেত্রে ভালো মানুষ তথা সৎ ইমানদার দ্বারা কুরআন ও হাদিসের অনুসরণ করে জীবন পরিচালনা করে এমন লোকদের বন্ধু নির্বাচন করতে হবে। কারণ পূণ্যবানদের সংস্পর্শে মানুষের আত্মিক ও আধ্যাত্মিক উন্নতি অগ্রগতি সহজতর হবে। প্রবাদ আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।
সুতরাং আমাদের সকলেরই বন্ধু নির্বাচনে উদ্দীপকে উল্লিখিত হাদিসের অনুসরণ করতে হবে। এবং আমাদের অধীনস্থরা কাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করছে সেদিকে ও আমাদের নজর রাখতে হবে।