রফিক সাহেবের আচরণে হালাল উপার্জনের বিষয়টি প্রকাশ পেয়েছে।
প্রকৃতপক্ষে একজন মুসলমানের জন্য হালাল উপার্জনের কোনো বিকল্প নেই। কারণ অবৈধ উপার্জনকারীর ইবাদত কবুল হয় না। সে জন্যে হালাল উপার্জন করা অন্যান্য ফরজের মতো নিছক ফরজ মাত্র নয়, বরং এটি ফরজের চেয়েও বেশি। তাছাড়া আল্লাহ তায়ালা বলেছেন, 'তোমরা উত্তম ও পবিত্র বস্তু আহার করো, যা আমি তোমাদের জীবিকারূপে দিয়েছি' (সুরা আল-বাকারা: ১৭২)।
উদ্দীপকে বর্ণিত সৎ, নিষ্ঠাবান ও কর্মঠ রফিক সাহেব অর্থ উপার্জন ও ব্যয়ের ক্ষেত্রে ধর্মীয় বিধান অনুসরণ করেন। তাঁর স্ত্রী সৎপথে অর্থ উপার্জন করে ধনী হওয়া যায় না বলে উক্তি করলে সে বলে হারাম খাওয়ার চেয়ে না খাওয়া ভালো। আল্লাহ তায়ালা বলেছেন, 'আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে পবিত্র ও হালাল জিনিস ভক্ষণ করো। মহানবি (স) বলেছেন, 'যে ব্যক্তি হালাল উপার্জনের মাধ্যমে তার পরিবার প্রতিপালনের চেষ্টায় থাকে, সে আল্লাহর পথে মুজাহিদের মতো। সুতরাং দেখা যাচ্ছে, কুরআন ও হাদিসের আলোকে রফিক সাহেবের হালাল উপার্জনের প্রচেষ্টা যথার্থ ও প্রশংসনীয়।