শেয়ারFacebookWhatsApp

কোন কোন ক্ষেত্রে ঈর্ষা পোষণ করা বৈধ? বুঝিয়ে লেখ।

উত্তর: হিংসা গুরুতর পাপ কাজ, যা ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে। কিন্তু রাসুল (সা.) দুটি উদ্দেশ্যে হিংসা বা ঈর্ষা করা যাবে বলে অনুমোদন দিয়েছেন। আর তা হলো-১. এমন ব্যক্তির ব্যাপারে যাকে আল্লাহ তায়ালা ধনসম্পদ দিয়েছেন- আর তিনি তা সৎ পথে ব্যয় করেন। ২. এমন ব্যক্তির ব্যাপারে যাকে আল্লাহ তায়ালা জ্ঞান দিয়েছেন- তিনি তা দ্বারা বিচার করেন এবং লোকদের শিক্ষা দেন। নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে এ দুটো হিংসা নয় বরং ভালো কাজে অগ্রগামী হওয়ায় তীব্র আকাঙ্ক্ষা হিসেবে ধরে নেওয়া যায়, যা মূলত ঈর্ষা হিসেবে বিবেচিত হয়। এজন্য এ দুই ধরনের লোকের ব্যাপারে হিংসা তথা ঈর্ষা করার বৈধতা আছে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

কোন কোন ক্ষেত্রে ঈর্ষা পোষণ করা বৈধ? বুঝিয়ে লেখ।

উদ্দীপক

২০০৭ সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বজন শ্রদ্ধার পাত্র এক মহামনীষীর ব্যঙ্গ কার্টুন একটি পত্রিকায় প্রকাশিত হলে হরিণাহাটি গ্রামের জনাব হাবিব তার অসুস্থ পিতামাতা ও এক শিশুপুত্রকে তার প্রতিবেশী জনাব মাহবুবের জিম্মায় রেখে এবং তাদের দেখাশোনা করার জন্য দশ হাজার টাকা দিয়ে রাজধানীতে এসে মিছিলে যোগ দেন এবং শাহাদাতবরণ করেন। কিন্তু জনাব মাহবুব তার কথা রাখেনি এবং তাদের কোনো খোঁজখবরও নেয়নি। এমনকি টাকাগুলোও নিজের কাজে ব্যয় করে।

Sylhet · 2025

উত্তর

রাসুলুল্লাহ (সা.)-এর কথা, কাজ ও মৌনসম্মতিকে হাদিস বলে।

উত্তর

হিংসা গুরুতর পাপ কাজ, যা ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে। কিন্তু রাসুল (সা.) দুটি উদ্দেশ্যে হিংসা বা ঈর্ষা করা যাবে বলে অনুমোদন দিয়েছেন। আর তা হলো-১. এমন ব্যক্তির ব্যাপারে যাকে আল্লাহ তায়ালা ধনসম্পদ দিয়েছেন- আর তিনি তা সৎ পথে ব্যয় করেন। ২. এমন ব্যক্তির ব্যাপারে যাকে আল্লাহ তায়ালা জ্ঞান দিয়েছেন- তিনি তা দ্বারা বিচার করেন এবং লোকদের শিক্ষা দেন। নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে এ দুটো হিংসা নয় বরং ভালো কাজে অগ্রগামী হওয়ায় তীব্র আকাঙ্ক্ষা হিসেবে ধরে নেওয়া যায়, যা মূলত ঈর্ষা হিসেবে বিবেচিত হয়। এজন্য এ দুই ধরনের লোকের ব্যাপারে হিংসা তথা ঈর্ষা করার বৈধতা আছে।

উত্তর

জনাব হাবিবের কাজে রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে।হযরত আনাস ইবনে মালেক (রা.) হতে বর্ণিত তিনি বলেন, রাসুল (সা.) ইরশাদ করেছেন, তোমাদের কেউ (প্রকৃত) ইমানদার হতে পারবে না; যে পর্যন্ত আমি তার নিকট তার পিতামাতা, পুত্র এবং অন্য সকল লোক থেকে প্রিয় না হই। (বুখারি ও মুসলিম)যে পর্যন্ত কোনো ব্যক্তির নিকট তার পিতামাতা, সন্তানসন্ততি এমনকি মানবজাতি থেকে আল্লাহর রাসুল অধিক প্রিয় না হতে পারবে সেই পর্যন্ত সে ব্যক্তি প্রকৃত ইমানদার হতে পারবে না। কেননা বিশ্বাস কেবলমাত্র মনে মনে থাকলেই চলবে না; বরং তার প্রতিটি কাজকর্ম প্রতিটি কথায় প্রমাণ করতে হবে যে, তার নিকট রাসুলুল্লাহ (সা.) ছিলেন সবচেয়ে বেশি ভালোবাসার মানুষ এবং যাবতীয় গুণের উত্তম আদর্শ।উদ্দীপকে জনাব হাবিব রাসুল (সা.)-এর ব্যঙ্গ কার্টুনের প্রতিবাদে মিছিলে যোগ দিতে পিতা-মাতা ও পুত্র সন্তানকে রেখে ঢাকায় যান এবং শাহাদাতবরণ করেন। হাদিসের আলোকে তাই বলা যায়, তার এরূপ কর্মকান্ড রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।

উত্তর

জনাব মাহবুবের কর্মকাণ্ডে মুনাফিকের নিদর্শন' ফুটে উঠেছে।-নিফাক. অর্থ ভণ্ডামি, কপটতা। ইসলামি পরিভাষায়, অন্তরে কুফর ও আবাধ্যতা গোপন রেখে মুখে ইসলাম স্বীকার করাকে বলে নিফাক। আর যে এরূপ করে তাকে বলে মুনাফিক। মুনাফিকের নিদর্শন সম্পর্কে একটি হাদিসে উল্লেখ আছে-হযরত আবু হোরায়রা (রা.) হতে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ (সা.) হতে। বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মুনাফিকের চিহ্ন তিনটি – -১. যখন সে কথা বলে মিথ্যা বলে। ২. যখন সে ওয়াদা করে তা ভঙ্গ করে বা ওয়াদার বিপরীত করে। ৩. যখন তার নিকট কিছু গচ্ছিত রাখা হয় তখন সে খিয়ানত করে। (বুখারি ও মুসলিম)উদ্দীপকে জনাব মাহবুব তার প্রতিবেশীকে দেওয়া কথা রাখেনি।। এমনকি তাকে দেওয়া আমানতের টাকাও নিজ কাজে ব্যয় করেছে, যা সুস্পষ্ট আমানতের খিয়ানত। তাই বলা যায়, তার কর্মকাণ্ডে নিফাকি -প্রকাশ পেয়েছে। মুনাফিকের পরিণতি খুবই খারাপ। নিফাকি জঘন্যতম অপরাধ। মুনাফিকরা সুযোগ সন্ধানী। বিশ্বাসঘাতক ব্যক্তি, সমাজ, জাতি ও রাষ্ট্রের চরম শত্রু। এদের কথা কাজে মিল না থাকায় -এবং আমানতের খিয়ানত করায় কেউ তাদেরকে বিশ্বাস করে না। -মুনাফিকদের পরিণতি সম্পর্কে মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই মুনাফিকরা -জাহান্নামের সর্বনিম্নস্তরে থাকবে।" (সূরা আন নিসা: ১৪৫)।
HSCIslamic Studies 2nd PaperSylhet 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।