'বিশ্বস্ত বন্ধু প্রাচীরসম। উদ্দীপকে বর্ণিত বাক্যটি যথার্থ। উক্ত বাক্যটির মাধ্যমে সৎবন্ধুত্বের গুরুত্ব বুঝানো হয়েছে অর্থাৎ একজন ভালো এবং সৎ বিশ্বস্ত বন্ধু সবসময় বন্ধুর পাশে দাঁড়ায়। ঠিক যেমন - একটি প্রাচীর বা দেয়াল রোদ বৃষ্টি ঝড় থেকে রক্ষা করে তেমনি ভালো বন্ধু বিপদে বন্ধুকে ছায়ার মতো আগলে রাখে। পক্ষান্তরে, এর বিপরীত হলে সে বন্ধু শত্রুতে পরিণত হয়ে বন্ধুর ক্ষতিসাধন করে। 'উদ্দীপকে রাফি তার বন্ধু শফির সাথে বন্ধুত্ব ত্যাগ করে। কেননা শফি ব্যবসায়ে প্রতারণা করেন। তাই রাফি সতর্কতা অবলম্বন করে বন্ধুত্ব ত্যাগ করেন।কেননা মানুষ সাধারণত তার বন্ধুদের মতো স্বভাব ও ধর্মের দ্বারা প্রভাবিত হয়ে থাকে। একজন বন্ধুর প্রভাবে অপর বন্ধু বিপুলভাবে প্রভাবান্বিত হয়। যারা আল্লাহ ও তাঁর রাসুলকে বিশ্বাস করে এবং তদনুযায়ী আমল করে, যারা সৎকাজে অভ্যস্ত, ধর্মপ্রাণ, সদাচারী, সৎ স্বভাববিশিষ্ট, নীতিবান তারাই বন্ধু নির্বাচিত হওয়ার উপযুক্ত পাত্র। যারা আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর আদেশকে অমান্য করে, যারা অসৎ, ঝগড়াটে, অশ্লীল কাজে অভ্যস্ত, হারাম উপার্জনে লিপ্ত বা অবিশ্বাসী, প্রতারক তাদের সঙ্গে পরিত্যাগ করা উচিত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তি যে সম্প্রদায়ের অনুসারী হয় সে কিয়ামতের দিন সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হবে।” (মুসনাদে আহমদ)তাই বলা যায়, বিশ্বস্ত, বন্ধু প্রাঁচীবসম। উদ্দীপকের আলোকে বাক্যটি যথার্থ।