শেয়ারFacebookWhatsApp

বান্দা কখন মহাসত্যবাদী বলে গণ্য হয়?

উত্তর: বান্দা যখন সত্য বলতে থাকে এবং সত্য বলা তার অভ্যাসে পরিণত হয় তখন আল্লাহর কাছে সে মহাসত্যবাদী বলে গণ্য হয়।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

বান্দা কখন মহাসত্যবাদী বলে গণ্য হয়?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: রিকশা শ্রমিক রজব স্ত্রী আলেয়াকে এবারের ইদে একটি অল্প দামের শাড়ি উপহার দেন। আলেয়া শাড়িটি দেখে রাগান্বিত হয়ে রজবকে বলে, আগামী ইদের আগেই তোমার রিকশাটি যেন চুরি হয়ে যায়। দৃশ্যকল্প-২: আমির একজন বাগান প্রেমিক। তার বাগানে পাঁচ শত লিচু গাছের পাশাপাশি একশত বনজ গাছ আছে। বনজ গাছ থেকে কিছু সীমিত আয় হয় । কিছু গাছের ফল কাক ও শালিক পাখি খায়। আমিরের বন্ধু খসরু বনজ গাছগুলো কেটে লিচু বাগানে রূপান্তরের পরামর্শ দেন। কিন্তু আমির তাতে সায় না দিয়ে আরো কিছু ঔষধি গাছের চারা রোপণ করেন।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024

উত্তর

বান্দা যখন সত্য বলতে থাকে এবং সত্য বলা তার অভ্যাসে পরিণত হয় তখন আল্লাহর কাছে সে মহাসত্যবাদী বলে গণ্য হয়।

উত্তর

“যখন তার কাছে আমানত রাখা হয়, তা সে আত্মসাৎ করে”— দ্বারা মুনাফিকের লক্ষণ বুঝানো হয়েছে। হাদিসের বর্ণনামতে মুনাফিকের নিদর্শন হলো তিনটি। যথা— ১. যখন সে কথা বলে মিথ্যা বলে। অর্থাৎ মুনাফিকর প্রথম চিহ্ন হলো সে কথা কথায় মিথ্যা কথা বলে যায়। ২. যখন সে ওয়াদা করবে তার খিলাফ বা বিপরীত করবে। অর্থাৎ মুনাফাকি ব্যক্তি ওয়াদা বা প্রতিশ্রুতি দিলে তা ভঙ্গ করবে অথবা প্রতিশ্রুতির বিপরীত কাজ করবে। ৩. যখন কোনো কিছু আমানত রাখা হয়, তার খিয়ানত করবে। অর্থাৎ মুনাফিক ব্যক্তির সর্বশেষ চিহ্ন হলো- সে আমানতের খিয়ানত করে। অন্য বর্ণনায় রয়েছে, যখন সে কথা বলে গালমন্দ করে।

উত্তর

আলেয়ার উক্তিটিকে ক্রোধ নামে অভিহিত করা যায়। ক্রোধ একটি রিপু। এর ফলে, ব্যক্তি উত্তেজিত হয়ে ওঠে। মানুষের প্রাত্যহিক জীবনে অধিকাংশ বিশৃঙ্খলার পেছনে ক্রোধই প্রধান কারণ। ক্রোধ থেকে বেঁচে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যার মাধ্যমে মানুষ কল্যাণ লাভ করতে পারে। ক্রোধ নিয়ন্ত্রণকারী মহান আল্লাহর দরবারে প্রকৃত বীর হিসেবে বিবেচিত হয়, যা উদ্দীপকের আলেয়ার মধ্যে লক্ষ করা যায় না। উদ্দীপকে রিকশা শ্রমিক রজব আলেয়াকে অল্প দামের শাড়ি উপহার দিলে আলেয়া রাগান্বিত হয়ে যায়। আর বলে আগামী ঈদের আগেই যেন তোমার রিকশাটি চুরি হয়ে যায়। যা দ্বারা বোঝা যায়, আলেয়া তার রাগ নিয়ন্ত্রণ করতে পারেনি। হাদিসে রাসুল (স) রাগ নিয়ন্ত্রণকে বীরত্বের পরিচয় হিসেবে উল্লেখ করেছেন। রাসুল (স) বলেছেন— সেই ব্যক্তি শক্তিমান নয় যে মল্লযুদ্ধে সক্ষম; বরং শক্তিমান তো সেই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। মানবজীবনে শান্তি এবং সফলতা অর্জনের জন্য ক্রোধ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরী বিষয়। অহেতুক উত্তেজনা ও অর্থহীন আবেগ স্বাভাবিক মানবজীবন ব্যাহত করে। গুরুত্বপূর্ণ সময়ে অনিয়ন্ত্রিত ক্রোধ দেশ, জাতি ও সমাজ ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে। এজন্য ক্রোধ নিয়ন্ত্রণে রাখাই শ্রেষ্ঠ নীতি।

উত্তর

আমিরের কর্মকাণ্ডটি সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। এজন্য তার বন্ধু খসরুর পরামর্শ না মানা যৌক্তিক হয়েছে। আর্থ-সামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষায় বৃক্ষ ও ফসলের গুরুত্ব অপরিসীম। বৃক্ষ ও ফসলের মাধ্যমে মানুষের প্রতি আল্লাহর রহমত অফুরান ধারায় বর্ষিত হয়। বৃক্ষ ও ফসল মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করে। এছাড়া এগুলো পশু-পাখিরও আহার যোগায়। উদ্দীপকে আমিরের বাগান থেকেও পাখিদের ফল খাওয়ার বিষয়টি প্রকাশ পায়। উদ্দীপকের আমিরের বাগানে পাঁচশত লিচু গাছের পাশাপাশি একশত বনজ গাছ আছে। কিছু গাছের ফল কাক ও শালিক খায়। তার বন্ধু খসরু বনজ গাছগুলো কেটে লিচু বাগান করতে বললে সে তাতে সায় না দিয়ে আরো ঔষধি গাছ লাগায়। এর কারণে তিনি পরকালে প্রতিদান প্রাপ্ত হবেন। হাদিসে এসেছে, 'কারো বাগান থেকে যদি কোনো মানুষ কিংবা কোনো পশু বা পাখি আহার করে, তবে তা অবশ্যই সে ব্যক্তির জন্য -সাদকা হবে' (বুখারি ও মুসলিম)। বৃক্ষরোপণের মাধ্যমে মানুষ পার্থিব লাভের পাশাপাশি পরকালীন কল্যাণও লাভ করতে পারে। কেননা মানুষ ছাড়াও পশু-পাখি বৃক্ষের ফল খেয়ে থাকে। এতে বৃক্ষরোপণকারী ও ফসল আবাদকারী সওয়াব লাভ করে। এ ফল-ফসল সাদকা করে দিলে যে সওয়াব হতো পশুপাখি বা মানুষের খাওয়ার ফলে আল্লাহ তায়ালা রোপণকারীর আমলনামায় সে পরিমাণ সওয়াব লিখে দেন। উপরের আলোচনা থেকে বলা যায়, পাখি ফল খেয়ে ফেলার ফলে আমির সদকার সাওয়াব পাবে, যা সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত।
HSCIslamic Studies 2nd Paperআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।