হাদিসটির মর্মার্থ লেখো: التَّاجِرُ الأَمِينُ الصَّدُوقُ الْمُسْلِمُ مَعَ الشُّهَدَاءِ يَوْمَ الْقِيَامَة
উত্তর: উদ্দীপকে বর্ণিত হাদিসে ব্যবসায়ীর সততা অবলম্বন ও বিশ্বস্ত থাকার গুণ দুটির কথা বর্ণনা করা হয়েছে। হাদিসটির অর্থ— মুসলিম, সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবে। ব্যবসা মানুষের জীবিকা উপার্জনের একটি হালাল পদ্ধতি। এ পদ্ধতিতে প্রতারণা করার যেমন সুযোগ রয়েছে, তেমনি সততা ও বিশ্বস্ততা বজায় রাখারও সুযোগ রয়েছে। রাসুল (স) আলোচ্য হাদিসে ব্যবসায়ীকে সৎ ও বিশ্বস্ত থাকার গুরুত্ব তুলে ধরেছেন। কারণ, কিয়ামতের দিন তারা শহিদদের সাথে অবস্থান করবেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
হাদিসটির মর্মার্থ লেখো: التَّاجِرُ الأَمِينُ الصَّدُوقُ الْمُسْلِمُ…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর