শেয়ারFacebookWhatsApp

কোনটি রাতের দুঃশ্চিন্তা?

উত্তর: ঋণ হলো রাতের দুশ্চিন্তা।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

কোনটি রাতের দুঃশ্চিন্তা?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: মায়ানমার সেনাবাহিনীর নিপীড়ন ও নির্যাতনে অসংখ্য রোহিঙ্গা মুসলিম জীবন হারায়। প্রাণ বাঁচাতে প্রায় ৮ লক্ষ মানুষ বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে। পশ্চিম আফ্রিকার দরিদ্র দেশ গাম্বিয়ার বিচারবিষয়ক মন্ত্রী আবু বকর তামবাদু আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন। দৃশ্যকল্প-২: জনাব আশরাফ একজন শিল্পপতি। তিনি এলাকায় একটি মসজিদের জন্য একতলা পাকা ভবন নির্মাণ করেন। আশরাফের প্রতিবেশী ব্যবসায়ী হাফিয ঈর্ষান্বিত হয়ে মসজিদটি তিন তলায় উন্নিত করে দেন। কিছুদিন পর দেখা যায় এলাকার সচ্ছল ব্যক্তিরা সবাই কমবেশি এ জাতীয় কাজে এগিয়ে আসছেন।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024

উত্তর

ঋণ হলো রাতের দুশ্চিন্তা।

উত্তর

এ হাদিসে মহানবি (স) দানশীলতা ও শিক্ষার ওপরে বিশেষ গুরুত্বারোপ করেছেন। ইসলামে হিংসা বা হাসাদ সম্পূর্ণ হারাম। তবে কেউ খুব পুণ্যবান হলে তার মতো পুণ্যবান হওয়ার প্রয়াসে প্রতিযোগিতামূলক তাকে ঈর্ষা করা যায়। এ হাদিসে মহানবি (স) এমন দু'জন ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যাদেরকে ঈর্ষা করা যায়। যেমন— সেই সম্পদশালী মুসলিম ব্যক্তি, আল্লাহ যাকে বিপুল ধন-সম্পদ দিয়েছেন। পাশাপাশি ব্যক্তিকে অপব্যয়ী না হয়ে ইসলামি আদর্শ ও বিধানানুযায়ী সেই সম্পদ থেকে মানুষের কল্যাণে ব্যয় করার তৌফিক দিয়েছেন। সেই প্রজ্ঞাবান মুসলিম ব্যক্তি, আল্লাহ তায়ালা যাকে পার্থিব ও পারলৌকিক বিষয়ের গভীর জ্ঞান দিয়েছেন। পাশাপাশি ব্যক্তিকে জ্ঞানের জন্য অহংকারী না করে বরং সে জ্ঞান দিয়ে মানুষের মধ্যে বিরাজিত সমস্যার ন্যায়নিষ্ঠ সমাধান দানের এবং মানুষকে সে জ্ঞান শিক্ষা দেওয়ার দক্ষতা দিয়েছেন।

উত্তর

দৃশ্যকল্প-১ এ উল্লিখিত আবু বকর তামবাদুর কর্মকাণ্ডের ইসলামি ভ্রাতৃত্ববোধ সম্পর্কিত হাদিসের শিক্ষা পালিত হয়েছে। ইসলামি ভ্রাতৃত্ববোধ এক আদর্শিক ভ্রাতৃত্ব। দেশ, কাল 'নির্বিশেষে সব মানুষ ইসলামি আদর্শ এ মূলনীতিতে বিশ্বোসের প্রেক্ষিতে এক অবিচ্ছেদ্য ভ্রাতৃত্বের বন্ধনে অবিদ্ধ। আর এ ভ্রাতৃত্বাবোধ একটি দেহের ন্যায় । এ সম্পর্কে রাসুল (স) বলেন, “তুমি মুমিনদেরকে তাদের পারস্পরিক দয়া, তাদের মধ্যস্থিত ভালোবাসা ও তাদের পারিস্পরিক সহানুভূতি প্রদর্শনের একটি দেহসদৃশ্য দেখতে পাবে। যখন দেহের কোনো একটি অঙ্গ কষ্ট অনুভব করে, তখন তার পুরো দেহই জ্বর ও নিদ্রাহীনতায় আক্রান্ত হয়ে পড়ে” (বুখারি ও মুসলিম)। দৃশ্যকল্প-১ এ এই বিষয়টি লক্ষণীয়। দৃশ্যকল্প-১ এ দেখা যায়, মিয়ানমার সরকার রোহিঙ্গা মুসলিমদেরকে অত্যাচার করলে আবু বকর তামবাদু আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন। তার এ কাজে উল্লিখিত হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে। কেননা এ হাদিসের শিক্ষা হলো মুমিনগণ একটি দেহের ন্যয়। দেহের কোনো একটি অঙ্গ অসুস্থ হলে পুরো দেহ যেমন ব্যথিত ও বেদনাহত হয়, তেমনি ইসলামি ভ্রাতৃত্বেও কোনো ব্যক্তি অসুবিধায় পড়লে গোটা মুসলিম উম্মাহ তার সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা করে। আর এ শিক্ষাটিই বাস্তবায়িত হয়েছে আবু বকর তামবাদুর কর্মকাণ্ডে।

উত্তর

দৃশ্যকল্প-২ এ হাফিযের দানটি হলো আল্লাহর পথে দান, যার সামাজিক ও পারলৌকিক গুরত্ব অপরিসীম। হিংসা হলো মানব চরিত্রের নিন্দিত এবং ধ্বংসাত্মক দিক। তবে দুই শ্রেণির ক্ষেত্রে হিংসা করা জায়েয। শ্রেণি দুটির ব্যাপারে রাসুল (স) বলেন, 'দুই ব্যক্তি ছাড়া অন্য কাউকে হিংসা করা যায় না। একজন হচ্ছেন সেই ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন। আর তাকে সে সম্পদ ব্যয়ের তাওফিক দিয়েছেন। অপর ব্যক্তি হলো সেই জন যাকে আল্লাহ্ গভীর জ্ঞান দিয়েছেন। আর সে জ্ঞানানুসারে বিচার ফায়সালা করে ও তা অন্যকে শিক্ষা দেয় (বুখারি ও মুসলিম)। হাদিসে দানের এরূপ একটি বিষয় প্রকাশ পেয়েছে। উদ্দীপকের হাফিয জনাব আশরাফের দানকার্য দেখে ঈর্ষান্বিত হয়ে তিনিও আরো বেশি দান করেন। তার এ কাজটি উল্লিখিত হাদিসের প্রথম ব্যক্তির সাথে সাদৃশ্যপূর্ণ। তাই তার এ দান বৈধ। এরূপ দানের সামাজিক ও পারলৌকিক গুরুত্ব অপরিসীম। এরূপ দানে সমাজের কোনো ক্ষতি হয় না । বরং সমাজের উন্নতিসাধন হয়। কেননা সবাই এরূপ কাজে সৎ নিয়ত ও সৎপথে দান করে থাকেন। এরূপ দানের পরকালীন সুফলও অপরিসীম । কেননা এখানে ব্যক্তি সম্পদের অপব্যয় না করে আল্লাহর পথে দান করেন। আর সেই দানে অন্যান্য মানুষ কল্যাণ লাভ করে থাকে। সুতরাং বলা যায়, আল্লাহর পথে কারো দান করা দেখে ঈর্ষান্বিত হয়ে সম্পদ দান করা বৈধ। আর এ দান সামাজিক এ পারলৌকিক কল্যাণ লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSCIslamic Studies 2nd Paperআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।