“দু'ব্যক্তি ছাড়া অন্য কাউকে হিংসা করা যায় না”–ব্যাখ্যা করো।
উত্তর: এ হাদিসে মহানবি (স) দানশীলতা ও শিক্ষার ওপরে বিশেষ গুরুত্বারোপ করেছেন। ইসলামে হিংসা বা হাসাদ সম্পূর্ণ হারাম। তবে কেউ খুব পুণ্যবান হলে তার মতো পুণ্যবান হওয়ার প্রয়াসে প্রতিযোগিতামূলক তাকে ঈর্ষা করা যায়। এ হাদিসে মহানবি (স) এমন দু'জন ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যাদেরকে ঈর্ষা করা যায়। যেমন— সেই সম্পদশালী মুসলিম ব্যক্তি, আল্লাহ যাকে বিপুল ধন-সম্পদ দিয়েছেন। পাশাপাশি ব্যক্তিকে অপব্যয়ী না হয়ে ইসলামি আদর্শ ও বিধানানুযায়ী সেই সম্পদ থেকে মানুষের কল্যাণে ব্যয় করার তৌফিক দিয়েছেন। সেই প্রজ্ঞাবান মুসলিম ব্যক্তি, আল্লাহ তায়ালা যাকে পার্থিব ও পারলৌকিক বিষয়ের গভীর জ্ঞান দিয়েছেন। পাশাপাশি ব্যক্তিকে জ্ঞানের জন্য অহংকারী না করে বরং সে জ্ঞান দিয়ে মানুষের মধ্যে বিরাজিত সমস্যার ন্যায়নিষ্ঠ সমাধান দানের এবং মানুষকে সে জ্ঞান শিক্ষা দেওয়ার দক্ষতা দিয়েছেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
“দু'ব্যক্তি ছাড়া অন্য কাউকে হিংসা করা যায় না”–ব্যাখ্যা করো।
উত্তর