শেয়ারFacebookWhatsApp

মতন বলতে কী বোঝ?

উত্তর: হাদিসের মূল বক্তব্যকে মতন বলে৷

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

মতন বলতে কী বোঝ?

উদ্দীপক

চাল ব্যবসায়ী তানভীর সাহেব ক্রেতার নিকট ভালো চাল বিক্রি করেন। তিনি সঠিক ওজন করে চাল বিক্রি করেন। ক্রেতার নিকট পণ্যের দোষত্রুটি গোপন করেন না। তার বন্ধু হাসিব মানুষের সাথে খারাপ আচরণ করেন। অশ্লীল কথাবার্তা বলেন। তার অশ্লীল আচার আচরণের জন্য লোকজন তাকে পরিহার করে চলেন।

ঢাকা কলেজ · 2024

উত্তর

হাদিসের মূল বক্তব্যকে মতন বলে৷

উত্তর

মানুষের জীবনচরিত্রে অনেক ক্ষেত্রে তার বন্ধুর জীবনদর্শন বা চরিত্রের প্রভাব পড়ে। আলোচ্য হাদিসাংশে মহানবি (স) বলেছেন, 'ব্যক্তি তার বন্ধুর জীবনদর্শনের অনুসারী হয়'। সুতরাং প্রত্যেকের উচিত ভেবে চিন্তে বন্ধু নির্বাচন করা। একজন মুমিনের উচিত ধর্মপ্রাণ, সৎ ও আল্লাহভীরু লোককে বন্ধু হিসেবে গ্রহণ করা। অন্যথায় অসৎ সঙ্গের পাল্লায় পড়ে জীবন বিপন্ন হয়ে পড়বে। সৎ বন্ধু তার বন্ধুকে সৎ ও ন্যায়ের পথে পরিচালিত করবে। আর অসৎ চরিত্র ও স্বভাবের বন্ধু তার বন্ধুকে নিজস্ব চিন্তা, চেতনা, বিশ্বাস ও অনুসৃত পথে ধাবিত করবে।

উত্তর

সত্যবাদী সৎ মুসলিম ব্যবসায়ী হিসেবে তানভীর সাহেব কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবেন। ব্যবসায়-বাণিজ্য একটি পবিত্র পেশা। যে মুসলমান ব্যবসায়ী অর্থের লোভে পড়ে মিথ্যা বলে না, অধিক লাভের আশায় ক্রেতাকে প্রতারিত করে না এবং পণ্যে ভেজাল দেয় না, তারাই বিশ্বস্ত ব্যবসায়ী। আর এ ধরনের ব্যবসায়ী শহিদদের মর্যাদা পাবে বলে হাদিসের মাধ্যমে জানা যায়। উদ্দীপকে বর্ণিত নিত্যপণ্য ব্যবসায়ী তানভীর সাহেব সবকিছুর সঠিক ওজন করে বিক্রি করেন। ক্রেতার নিকট তিনি পণ্যের দোষ ত্রুটি গোপন করেন না। তার এরূপ কর্মকাণ্ডে সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ীর প্রতিফলন ঘটেছে। এ প্রসঙ্গে রাসুল (স) ইরশাদ করেন, বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবেন (মুসতাদরাক হাকিম)। যদি ব্যক্তি ব্যবসায়ের ক্ষেত্রে বিশ্বস্ততা ও সদ্যবাদীতার পথ অবলম্বন করেন। তাহলে তিনি কিয়ামতের কঠিন দিনে শহিদদের সাথে থাকবেন। আরশের ছায়ায় অবস্থান করবেন। এর মাধ্যমে ব্যবসায়ীদের বিশ্বস্ত ও সৎ থাকার উৎসাহ দেওয়া হয়েছে।

উত্তর

হাসিবের কর্মকাণ্ডে অশ্লীলতা সম্পর্কিত হাদিসের প্রতিফলন ঘটেছে। ইসলাম একটি মার্জিত ও সুশীল জীবনব্যবস্থা। এর কোনো বিধানের মধ্যে অশালীনতার স্থান নেই। ইসলাম অশ্লীলতাকে সুস্পষ্টভাবে হারাম ঘোষণা করেছে। রাসুল (স) ইরশাদ করেছেন, মানুষের মধ্যে নিকৃষ্টতম হচ্ছে সে ব্যক্তি যার অশ্লীলতা থেকে বেঁচে থাকার জন্যে মানুষ তাকে পরিত্যাগ করে (বুখারি ও মুসলিম)। এ হাদিসটিতে নিকৃষ্ট ব্যক্তিদের পরিচয় তুলে ধরে তার থেকে মানুষের দূরে থাকার জন্য উপদেশ দিয়েছেন। উদ্দীপকে হাসিব মানুষের সাথে খারাপ আচরণ করে ও অশ্লীল কথাবার্তা বলে। তার অশ্লীলতার দরুন লোকজন তাকে পরিত্যাগ করেছে। অশ্লীলতা একটি মারাত্মক নৈতিক ত্রুটি। মুমিনদের এ মারাত্মক নৈতিকতা বহির্ভূত ত্রুটি থেকে বেঁচে থাকতে হবে। কেননা ব্যক্তি তার সহচর্যে থাকা ব্যক্তির গুণাবলি দ্বারা প্রভাবিত হয়। সুতরাং হাসিবসহ আমাদের প্রত্যেকের অশ্লীলতা পরিহার করে আদর্শ জীবন গঠনে সচেষ্ট হতে হবে।
HSCIslamic Studies 2nd Paperঢাকা কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

মতন বলতে কী বোঝ? | Prosthuti