মাহতাব সাহেবের মধ্যে লজ্জাবোধ এবং ইমানের সর্বনিম্ন শাখাটি পরিলক্ষিত হওয়ায় তার অন্তরে ইসলামের বীজ প্রস্ফূটিত।
ইমানের সত্তরটিরও বেশি শাখা রয়েছে। এগুলোর মধ্যে সর্বনিম্ন শাখাটি হলো- রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা (কাঁটা, পাথর ইত্যাদি)। অপরদিকে লজ্জা অর্থ মার্জিত, সুন্দর ও শোভন হওয়া। কথা-বার্তা, আচার-আচরণ ও চলাফেরায় ভদ্র, সভ্য ও মার্জিত হওয়াকেই লজ্জাশীলতা বলে । যা মাহতাবের মাঝে লক্ষ্যণীয়।
উদ্দীপকের মাহতাব সাহেব রাস্তা দিয়ে যাওয়ার সময় পথের ওপর পড়ে থাকা আমের ছোলা নিজ হাতে তুলে যথা স্থানে ফেলে দিলেন। হঠাৎ একটি সিনেমার অশ্লীল পোস্টার দেখে মাহতাব সাহেব লজ্জায় দৃষ্টি নিচু করে দ্রুত চলে গেলেন। এটা অন্তরে ইমান থাকার লক্ষণ, যা রাসুল (স) এর হাদিস দ্বারা প্রমাণিত। রাসুলুল্লাহ (স) ইরশাদ করেন— ইমানের সত্তরটিরও বেশি শাখা রয়েছে। এগুলোর মধ্যে সর্বোত্তম হলো 'আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই' একথা বলা। আর এগুলোর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা এবং লজ্জাশীলতা ইমানের একটি বিশেষ শাখা (বুখারি ও মুসলিম)। অশ্লীলতা ত্যাগ করে জীবনাচরণের সকল ক্ষেত্রে ইসলামি নীতি-আদর্শের অনুসারী হওয়ার মাধ্যমে ইসলামে প্রবেশ করা যায়।
পরিশেষে বলা যায়, মাহতাব সাহেব তার আচরণের মাধ্যমে ইমানের পরিচয় দিয়েছেন। এর মাধ্যমে প্রমাণিত হয় যে, তার মাঝে ইসলামের বীজ প্রস্ফূটিত হয়েছে।