আল কুরআন কীভাবে অর্থনৈতিক সমস্যার সমাধান করে? ব্যাখ্যা করো।
উত্তর: আল কুরআন আল্লাহর বিধি-বিধান অনুসারে অর্থনৈতিক সমস্যার সমাধান করে। সম্পদের অসম বণ্টন, আয়-ব্যয়ে হারাম পদ্ধতি অনুসরণ, সম্পদ আত্মসাৎ, সুদ প্রভৃতি হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। এজন্য মানুষকে হালাল জীবিকা উপার্জনের নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, তোমরা পৃথিবীর যা হালাল ও পবিত্র তা আহার করো। অপচয় নিষিদ্ধ করে বলা হয়েছে, তোমরা খাও ও পান করো কিন্তু অপচয় করো না। নিশ্চয় অপব্যয়ীরা শয়তানের ভাই। ধনীর সম্পদে গরিবদের অধিকার ঘোষণা করে আল্লাহ বলেন, আর তাদের সম্পদে প্রার্থনাকারী ও বঞ্চিতদের হক রয়েছে। অর্থব্যবস্থাকে শোষণমুক্ত রাখতে সুদ নিষিদ্ধ করা হয়েছে। এভাবে অর্থনৈতিক ক্ষেত্রে আল-কুরআন অনবদ্য ভূমিকা রেখেছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
আল কুরআন কীভাবে অর্থনৈতিক সমস্যার সমাধান করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর