শেয়ারFacebookWhatsApp

ইমানের শাখা-প্রশাখা বলতে কী বোঝায়?

উত্তর: ইমানের শাখা-প্রশাখা'- এটি একটি হাদিসের অংশবিশেষ। ইমান অর্থ বিশ্বাস। ইসলামের মূল বিষয়গুলোর প্রতি পূর্ণ বিশ্বাসকেই ইমান বলে। আরবি শব্দ অর্থ হলো বিভাগ, অংশ, শাখা- প্রশাখা। প্রতিটি জিনিসেরই দুটি অংশ বা বিভাগ থাকে। একটি মূল বা আসল আরেকটি শাখা-প্রশাখা। মূল অংশ থেকে যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় সৃষ্টি হয়ে ওই মূল অংশেরই ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য নির্দেশ করে তাকে শাখা-প্রশাখা বলে। ইমানের মূল বিষয় হলো 'লা ইলাহা ইল্লাল্লাহু ' অর্থাৎ 'আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই।' ইমানের এই মূল বিষয়টি থেকেই অনেক অংশ বা শাখা বিষয় বের হয়েছে। সেই অংশ বা বিষয়গুলোকে ইমানের শাখা-প্রশাখা বলে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

ইমানের শাখা-প্রশাখা বলতে কী বোঝায়?

উদ্দীপক

জনৈক ইমাম সাহেব জুমার খুতবায় কুরআন মাজিদের এমন একটি আয়াত তিলাওয়াত করে ব্যাখ্যা করলেন, যে আয়াতে কুরআন মাজীদের সত্যতার প্রশ্নে সর্বকালের সকল কাফিরদের চিরস্থায়ী চ্যালেঞ্জ ঘোষণা করেছেন। বিষয়টি জেনে স্থানীয় ইমাম বললেন, শুধু তাই নয়, এ বিষয়ে সকল কাফিরকে তাদের সকল সাহায্যকারী সাহায্য নিতেও বলা হয়েছে। অপর দিকে জনাব 'দ' শ্রেণিকক্ষে এমন একটি হাদিস ব্যাখ্যা করলেন, যে হাদিসে দুজন ব্যক্তির কথা উল্লেখ আছে, যাদেরকে ঈর্ষা করা যায়।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

উত্তর

'যালিকাল কিতাব' শব্দের অর্থ এটি সেই কিতাব।

উত্তর

ইমানের শাখা-প্রশাখা'- এটি একটি হাদিসের অংশবিশেষ। ইমান অর্থ বিশ্বাস। ইসলামের মূল বিষয়গুলোর প্রতি পূর্ণ বিশ্বাসকেই ইমান বলে। আরবি শব্দ অর্থ হলো বিভাগ, অংশ, শাখা- প্রশাখা। প্রতিটি জিনিসেরই দুটি অংশ বা বিভাগ থাকে। একটি মূল বা আসল আরেকটি শাখা-প্রশাখা। মূল অংশ থেকে যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় সৃষ্টি হয়ে ওই মূল অংশেরই ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য নির্দেশ করে তাকে শাখা-প্রশাখা বলে। ইমানের মূল বিষয় হলো 'লা ইলাহা ইল্লাল্লাহু ' অর্থাৎ 'আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই।' ইমানের এই মূল বিষয়টি থেকেই অনেক অংশ বা শাখা বিষয় বের হয়েছে। সেই অংশ বা বিষয়গুলোকে ইমানের শাখা-প্রশাখা বলে।

উত্তর

উদ্দীপকে জনাব 'দ' বর্ণিত হাদিসটি হলো- আল্লাহর পথে দান সম্পর্কিত হাদিস। হাদিসটি হলো, রাসুল (সা.)-এরশাদ করেছেন, দুজন লোক ব্যতীত (অন্যের ব্যাপারে) হিংসা করা যায় না; একজন হচ্ছে সে ব্যক্তি, যাকে আল্লাহ ধনসম্পদ দিয়েছেন অতঃপর তিনি তাকে সৎপথে ব্যয় করার ক্ষমতা দিয়েছেন এবং দ্বিতীয় জন হচ্ছেন সে ব্যক্তি যাকে আল্লাহ জ্ঞান দান করেছেন- অতঃপর সে তা দ্বারা বিচার করে এবং তা লোকদেরকে শিক্ষা দিয়ে থাকে।” হাদিসটির ব্যাখ্যা : হিংসা গুরুতর পাপ কাজ, যা ইসলামে ঘোষণা করা হয়েছে। কিন্তু কেউ যদি সৎকাজ করে দেশ, জাতি-মানুষের উপকার সাধনের ব্যাপারে কারও সমতুল্য হতে ইচ্ছা করে এবং সে বিষয়ে তার সাথে প্রতিযোগিতামূলক ঈর্ষা পোষণ করে, তবে হিংসা অবৈধ হবে না। সৎকাজ তথা ধনসম্পদ সৎপথে নিঃশেষ করে দেওয়ার ব্যাপারে . অপরের সাথে দানের প্রতিযোগিতা বা হিংসা অবৈধ না; বরং পুরস্কারের যোগ্য। আর আল্লাহ পাকের দেওয়া বিশেষ অনুগ্রহ জ্ঞানবুদ্ধি ও বিদ্যার যথাযথ বিতরণ, প্রয়োগ, প্রচার ও প্রসারের জন্য একে অন্যের সাথে হিংসা বা প্রতিযোগিতা করা যেতে পারে। প্রকৃতপক্ষে এ হিংসা বা ঈর্ষার প্রতিযোগিতা বৈধ ও অতি প্রশংসনীয়। এ ধরনের প্রতিযোগিতাই আমাদের সকলের কাম্য হওয়া উচিত । উদ্দীপকে বর্ণিত 'দ' হাদিসে যে দু'জন ব্যক্তির সাথে ঈর্ষা বৈধ বলে উল্লেখ করেছেন তা উপরোক্ত হাদিসের সাথে সাদৃশ্যপূর্ণ ।

উত্তর

উদ্দীপকে ইমাম সাহেব যে বিষয়ের চ্যালেঞ্জের কথা বলেছেন সেটি হলো— কুরআনের সত্যতা তথা কুরআন যে আল্লাহর বাণী এবং এটি মানব রচিত কোনো গ্রন্থ নয় সেই চ্যালেঞ্জের কথাই বলেছেন । উদ্দীপকের ইমাম সাহেব জুমআর খুতবায় কুরআন মাজিদের সূরা আল বাকারার ২৩নং আয়াত তিলাওয়াত করে ব্যাখ্যা করেছেন। সূরা বাকারার ২৩নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন, “আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তা সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে এসো। আর সেসব সাহায্যকারীকেও আহ্বান কর এক আল্লাহকে ছাড়া, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাক।” উদ্দীপকে ইমাম সাহেব ও তার তিলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যায় কুরআন মাজীদের সত্যতার চ্যালেঞ্জের কথা বলেছেন, এবং এক্ষেত্রে সকল সাহায্যকারীর সাহায্য নেওয়ার কথাও বলা হয়েছে। যা সূরা আল বাকারার ২৩নং আয়াতকেই নির্দেশ করে। কারণ ঐ আয়াতে কুরআনের সত্যতার চ্যালেঞ্জের ছুড়ে দেওয়া হয়েছে। কুরআন মাজীদ আল্লাহর বাণী। এটি কোনো মানুষের রচনা নয় এবং এটি বিশুদ্ধ ও নির্ভুল এবং সকল সন্দেহের অতি উর্ধ্বে। কিন্তু কাফির, মুশরিক ইহুদি এমনকি মুনাফিকরা মহানবি (সা.)-এর রিসালাত ও কুরআন মাজীদ নিয়ে সন্দেহ পোষণ করত। এবং সংশয় সৃষ্টির অপচেষ্টা চালাত। তারা বলত কুরআন মুহাম্মদ (সা.)-এর নিজের রচিত। তাই আল্লাহ তায়ালা তাদের ভ্রান্তমত ও সন্দেহ খণ্ডনের জন্য এ আয়াতের মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এর সত্যতা প্রমাণ করেছেন। আজ পর্যন্ত পবিত্র কুরআনের এ চ্যালেঞ্জের জবাব দেওয়া কারও পক্ষেই সম্ভব হয়নি এবং হবেও না।
HSCIslamic Studies 2nd Paperরাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।