“মানুষ তার বন্ধুর জীবনাদর্শের অনুসারী হয়ে থাকে।”- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বাক্যটি মহানবি (সা.)-এর হাদিসের অংশবিশেষ। মহানবি (স) বলেন, "মানুষ তার বন্ধুর আদর্শ দ্বারা প্রভাবিত হয়। সুতরাং তোমাদের প্রত্যেকের সচেতন থাকা উচিত যে, সে কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছে।” (মুসনাদে আহমাদ) এজন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত সাবধান ও সতর্ক হওয়া আবশ্যক। তাই ধর্মপ্রাণ, সৎ ও আল্লাহভীরু ব্যক্তিগণই বন্ধু নির্বাচিত হওয়ার যোগ্য। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, “মুমিনগণ যেন অন্য মুমিনকে ছেড়ে কোনো কাফিরকে বন্ধুরূপে গ্রহণ না করে। যারা এরূপ করবে, আল্লাহর সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না। তবে যদি তোমরা তাদের পক্ষ থেকে কোনো অনিষ্টের আশঙ্কা কর, তবে তাদের সাথে সাবধানতার সাথে থাকবে।" (সূরা আলে-ইমরান: ২৮)
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
“মানুষ তার বন্ধুর জীবনাদর্শের অনুসারী হয়ে থাকে।”- ব্যাখ্যা কর।
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর