শেয়ারFacebookWhatsApp

হাদিসখানির মর্মার্থ লেখ: لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ

উত্তর: প্রদত্ত হাদিসের অনুবাদ হলো- “তোমাদের কেউ (প্রকৃত) ইমান্দার হতে পারবে না; যে পর্যন্ত আমি তার নিকট তার পিতা, পুত্র এবং অন্যসব লোক থেকে প্রিয় না হই। (বুখারি ও মুসলিম) এ হাদিসের মর্মার্থ হলো- মহান স্রষ্টার শ্রেষ্ঠতম সৃষ্টি বিশ্বনবি হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ঐকান্তিক ভালোবাসা রাখা ও তাঁকে যথাযথ মর্যাদা দেওয়া মু'মিন ব্যক্তির অবশ্য কর্তব্য। পিতা, সন্তানাদি ও অপরাপর যেকোনো মানুষের প্রতি সাধারণত যেরূপ ভালোবাসা হয়ে থাকে, তা অপেক্ষাও অনেক বেশি ভালোবাসা পোষণ করতে হবে নবি (সা.)-এর প্রতি। জীবনের সবকিছুর ঊর্ধ্বে রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসাই হতে হবে জীবনের অন্যতম লক্ষ্য। এটিই প্রকৃত ইমানদারদের বৈশিষ্ট্য।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

হাদিসখানির মর্মার্থ লেখ: لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَح…

উদ্দীপক

জনাব মহসিন একজন বিত্তবান সমাজসেবী। তিনি প্রচুর টাকা-পয়সা কর্মীদের মাঝে বিতরণ করেন। কিন্তু তিনি সাধারণত দরিদ্র ভাই জাহিদ এবং অন্যান্য আত্মীয়স্বজনকে এড়িয়ে চলেন। অন্যদিকে, তার ভাই জাহিদ একজন নিম্ন বেতনভুক্ত কর্মচারী। তার বেতনের টাকা মাসের বিশ তারিখের দিকেই শেষ হয়ে যায়। অধিকাংশ মাসে তিনি বাকি দিনগুলো খুব কষ্ট করে পার করেন। কখনো কখনো টাকা-পয়সা ধার করলে বেতন পেয়েই তা পরিশোধ করে দেন। কর্মস্থলে জনাব জাহিদ একজন নিম্ন বেতনভুক্ত কর্মচারী হলেও সবার আস্থাভাজন ব্যক্তি হিসেবে সুপরিচিত।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025

উত্তর

হাদিসে বর্ণিত মুনাফিকের লক্ষণ হলো ৩টি। সেগুলো হলো- ১. যখন কথা বলে মিথ্যা বলে ২. ওয়াদা ভঙ্গ করে ৩. আমানতের খিয়ানত করে

উত্তর

প্রদত্ত হাদিসের অনুবাদ হলো- “তোমাদের কেউ (প্রকৃত) ইমান্দার হতে পারবে না; যে পর্যন্ত আমি তার নিকট তার পিতা, পুত্র এবং অন্যসব লোক থেকে প্রিয় না হই। (বুখারি ও মুসলিম) এ হাদিসের মর্মার্থ হলো- মহান স্রষ্টার শ্রেষ্ঠতম সৃষ্টি বিশ্বনবি হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ঐকান্তিক ভালোবাসা রাখা ও তাঁকে যথাযথ মর্যাদা দেওয়া মু'মিন ব্যক্তির অবশ্য কর্তব্য। পিতা, সন্তানাদি ও অপরাপর যেকোনো মানুষের প্রতি সাধারণত যেরূপ ভালোবাসা হয়ে থাকে, তা অপেক্ষাও অনেক বেশি ভালোবাসা পোষণ করতে হবে নবি (সা.)-এর প্রতি। জীবনের সবকিছুর ঊর্ধ্বে রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসাই হতে হবে জীবনের অন্যতম লক্ষ্য। এটিই প্রকৃত ইমানদারদের বৈশিষ্ট্য।

উত্তর

উদ্দীপকে জনাব মহসিনের কর্মকাণ্ডে নিম্নোক্ত হাদিসের শিক্ষা লঙ্ঘিত হয়। হাদিসটি হলো রাসুল (সা.) বলেছেন, উপরের হাত নিচের হাত অপেক্ষা উত্তম এবং তাদের থেকেই দান করা আরম্ভ কর যারা তোমার অধীনে আছে। আর উত্তম দান হচ্ছে তা, যা প্রাচুর্য হতে প্রদান করা হয় এবং যে ব্যক্তি পবিত্র থাকতে চায় আল্লাহ তাকে পবিত্র রাখেন। আর যে ব্যক্তি (অন্যের নিকট হতে) অমুখাপেক্ষী হতে চায়, আল্লাহ তাকে সমুখাপেক্ষী করেন। (বুখারি ও মুসলিম) আলোচ্য হাদিসে রাসুল (সা.) স্বীয় অধীনস্থ অভাবগ্রস্ত আত্মীয়স্বজন থেকে প্রথমে দান শুরু করে নিজের বংশের লোককে অন্যের নিকট হাত পাতা থেকে রক্ষা করার নির্দেশ দিয়েছেন। অতএব, স্বীয় আত্মীয়-স্বজনের মধ্য থেকে যারা আত্মমর্যাদাশীল অথচ অভাবগ্রস্ত তারা প্রকাশ্যে সাহায্য চাইতে লজ্জাবোধ করলেও তাদের থেকেই দান আরম্ভ করা কর্তব্য। উদ্দীপকে জনাব মহসিন তার কর্মীদের মাঝে প্রচুর টাকা-পয়সা বিতরণ করলেও তার দরিদ্র ভাই জাহিদ ও অন্যান্য আত্মীয়স্বজনকে এড়িয়ে চলেন যা উপরিউক্ত হাদিসের শিক্ষার সুস্পষ্ট লঙ্ঘন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত তথ্যে দেখা যায়, জনাব জাহিদ একজন নিম্ন বেতনভুক্ত কর্মচারী। তার বেতনের টাকা মাসের বিশ তারিখের দিকেই শেষে হয়ে যায়। এজন্য তিনি মাঝে মাঝে টাকা-পয়সা ধার করে চলেন এর বেতন পেয়েই সে ধার পরিশোধ করেন। কর্মস্থলে জাহিদ সবার আস্থাভাজন ব্যক্তি হিসেবে সুপরিচিত। ঋণ সম্পর্কিত হাদিসে রাসুল (সা.) বলেছেন, তোমরা ঋণ থেকে সাবধান হও। কেননা ঋণ রাতের দুশ্চিন্তা ও দিনের লাঞ্ছনা।” (বায়হাকি) উল্লিখিত হাদিসটিকে রাসুল (সা.) ঋণ গ্রহণ সম্পর্কে সাবধানতার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ প্রয়োজন ব্যতীত ঋণ না করা। হাদিস বিশ্লেষণ করলে আমরা বলতে পারি। ঋণ গ্রহণ করা অপরাধ নয় বরং অপরাধ হলো প্রতিশ্রুতি অনুযায়ী তা পরিশোধ না করা। ঋণ গ্রহণ করে যদি তা সময় মতো পরিশোধ করা হয় তাহলে ঋণদাতা ঋণগ্রহীতার ওপর আস্থাশীল হয় এবং পরবর্তীতে তাকে আবারও তার বিপদে-আপদে সাহায্য করার জন্য এগিয়ে আসে। এবং ঋণগ্রহীতারও কোনো লাঞ্ছনার ও মানসম্মান হারানোর কোনো ভয় থাকে না। আমরা যদি ব্যক্তিগতভাবে সবাই ঋণ গ্রহণ ও পরিশোধের ক্ষেত্রে ওয়াদার বরখেলাফ না করি তাহলে সমাজে কর্জে হাসানা প্রদানের প্রবণতা বাড়বে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য যে, আমরা ঋণ পরিশোধের ক্ষেত্রে আমরা ওয়াদার বরখেলাফ করার কারণে সমাজে বর্তমানে সুদের লেনদেন বেড়ে গেছে। সমাজের মানুষ একে অপরের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। ফলে দেখা দিয়েছে সামাজিক নৈরাজ্য ও নিরাপত্তাহীনতা। অতএব, আমরা যদি রাসুল (সা.)-এর হাদিস অনুসারে প্রয়োজনে ঋণ করি এবং তা সঠিক সময়ে পরিশোধ করি তাহলে জাহিদের মতো আমরাও অভাব অনটনে থেকেও অন্যের আস্থাভাজন হতে পারি এবং আমাদের প্রয়োজনে অন্যের সাড়া পেতে পারি।
HSCIslamic Studies 2nd Paperআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।