আশিকের কর্মকাণ্ডে ইসলামের মৌলিক ভিত্তিগুলোর প্রতি, আমলের পন্থা যুক্তিযুক্ত নয়।উদ্দীপকে আশিক বছরান্তে বাধ্যতামূলক আর্থিক ইবাদতটি এড়িয়ে যান যা ইসলামের মৌলিক ইবাদত ও মূল স্তম্ভের অন্যতম একটি যাকাতে পালনের সাথে সাংঘর্ষিক অর্থাৎ, তিনি যাকাত আদায় করেন 'না। আবার অন্যদিকে দেখা যায় তিনি এ বছর, পৃথিবীর প্রথম গৃহ তথা কাবাঘরের তাওয়াফ বা প্রদক্ষিণ করেন এবং বিশেষ দুটি প্রান্তরে অবস্থান করে একটি 'ইবাদত সম্পন্ন করেন। যা ইসলামের মৌলিক ইবাদত ও মূল স্তম্ভের একটি অন্যতম স্তম্ভ হজকে নির্দেশ করে। অতএব, উদ্দীপক বিশ্লেষণ করে দেখা যায় যে, আশিক হজ ইবাদতটির আমলের ক্ষেত্রে ইসলামের নির্দেশনা পালন করলেও যাকাত ইবাদতটি পালন করছেন না। যা ইসলামের মূল ভিত্তির সাথে সাংঘর্ষিক। কারণ হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন, ইসলাম পাঁচটি ভিত্তির ওপর সুপ্রতিষ্ঠিত। ১. একথার সাক্ষ্য দেওয়া যে, মহান আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ (সা.) তাঁর বান্দা ও প্রেরিত রাসুল। ২. সালাত প্রতিষ্ঠা করা ৩. যাকাত আদায় করা/প্রদান করা, ৪. হজ পালন করা ও ৫. সাওম বা রোজা পালন করা। (বুখারি ও মুসলিম) সুতরাং এ হাদিস থেকে বুঝা যায় যে, একজন মু'মিন ব্যক্তিকে, পরিপূর্ণ মৃ'মিন হওয়ার জন্য ইসলামের পাঁচটি ভিত্তিকেই স্বীকার করে সেগুলোর ওপর আমল করতে হবে তার কোনো একটিকেও বাদ দেওয়া যাবে না। কিন্তু উদ্দীপকের আশিক তার মন মতো একটিকে বাদ দিয়ে আরেকটি পালন করছে যা হাদিসের আলোকে যুক্তিযুক্ত নয়।